বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১
ধারা ৫৯কডিজিটাল অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি ব্যবস্থা
নবম অধ্যায় গ্রাহকদের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি
ধারা ৫৯ক
59ক. ডিজিটাল অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি ব্যবস্থা [(১) কমিশন একটি ডিজিটাল অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি ব্যবস্থা (Online Complaint Management System) প্রতিষ্ঠা করিবে, যাহার মাধ্যমে গ্রাহক ধারা ৫৯ এর অধীন কমিশন বরাবর অনলাইনে অভিযোগ দাখিল করিতে পারিবে; (২) অভিযোগ দাখিলের পর— (অ) ১০ (দশ) কার্যদিবসের মধ্যে অভিযোগটি কার্যত গ্রহণ (Acknowledgement & Initial Action) করিতে হইবে; (আ) ৪৫ (পঁয়তাল্লিশ) কার্যদিবসের মধ্যে অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি করিতে হইবে। (৩) সরকার প্রয়োজনবোধে গ্রাহক অভিযোগ ও অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া পর্যালোচনা করিবে এবং অভিযোগ যথাযথভাবে সমাধান না হইলে এবং গ্রাহক ক্রমাগত ক্ষতির সম্মুখীন হইলে কমিশন সংশ্লিষ্ট লাইসেন্সধারী বা সেবাদানকারীকে আর্থিক জরিমানা আরোপ করিতে পারিবে।]