Skip to content

বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১

ধারা ৬ট্রাস্টী বোর্ড গঠন

বলবৎ

ধারা ৬

6. ট্রাস্টী বোর্ড গঠন (১) ট্রাস্টী বোর্ড নিম্নবর্ণিত সদস্য-সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, যিনি উহার চেয়ারম্যান হইবেন; (খ) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের সচিব, যিনি উহার ভাইস-চেয়ারম্যান হইবেন; (গ) স্পীকার কর্তৃক মনোনীত দুইজন সংসদ সদস্য; (ঘ) বাংলা একাডেমীর মহাপরিচালক; (ঙ) শিল্পকলা একাডেমীর মহাপরিচালক; (চ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের অন্যুন যুগ্ম-সচিব পদমর্যাদাসম্পন্ন একজন কর্মকর্তা; (ছ) তথ্য মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের অন্যুন যুগ্ম-সচিব পদমর্যাদাসম্পন্ন একজন কর্মকর্তা; (জ) সরকার কর্তৃক মনোনীত আটজন বিশিষ্ট শিল্পী; (ঝ) ব্যবস্থাপনা পরিচালক, যিনি উহার সচিবও হইবেন৷ (২) উপ-ধারা ১(চ) এর অধীন মনোনীত সদস্যগণ তাহাদের মনোনয়নের তারিখ হইতে তিন বত্সরের মেয়াদে স্বীয় পদে বহাল থাকিবেন৷ (৩) শুধুমাত্র সদস্যপদে শূন্যতা বা বোর্ড গঠনে ত্রুটি থাকার কারণে বোর্ডের কোন কার্য বা কার্যধারা অবৈধ হইবে না এবং তত্সম্পর্কে কোন প্রশ্নও উত্থাপন করা যাইবে না৷

End of ধারা ৬.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১