Skip to content

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১

ধারা ২৭বিশ্ববিদ্যালয়ের তহবিল

বলবৎ

ধারা ২৭

27. বিশ্ববিদ্যালয়ের তহবিল (১) বিশ্ববিদ্যালয়ের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা:- (ক) সরকার ও মঞ্জুরী কমিশন কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) ছাত্র বা ছাত্রী কর্তৃক প্রদত্ত বেতন, ফিস ইত্যাদি; (গ) সাবেক ছাত্র বা ছাত্রী কর্তৃক প্রদত্ত অনুদান; (ঘ) ট্রাস্ট তহবিল বা এনডাউমেন্ট ফান্ড; (ঙ) বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি হইতে প্রাপ্ত ও পরিচালন উত্সারিত আয়; (চ) বিশ্ববিদ্যালয় কর্তৃক অন্যান্য উত্স হইতে প্রাপ্ত অর্থ; (ছ) সরকারের পূর্বানুমোদন সাপেক্ষে কোন বিদেশী সংস্থা হইতে প্রাপ্ত অনুদান; (জ) স্থানীয় কর্তৃপক্ষ, অন্য কোন প্রতিষ্ঠান, কোম্পানী বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদান; (ঝ) বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত ঋণ; এবং (ঞ) বিশ্ববিদ্যালয়ের অর্থ বিনিয়োগ হইতে প্রাপ্ত আয় বা মুনাফা৷ (২) এই তহবিলের অর্থ বিশ্ববিদ্যালয়ের নামে তত্কর্তৃক অনুমোদিত কোন তফসিলী ব্যাংকে জমা রাখা হইবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রবিধান অনুযায়ী নির্ধারিত পদ্ধতিতে এই তহবিল হইতে অর্থ উঠানো হইবে৷ (৩) এই তহবিল হইতে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় যাবতীয় ব্যয় নির্বাহ করা হইবে৷ (৪) বিশ্ববিদ্যালয়ের তহবিলের অর্থ রিজেন্ট বোর্ড কর্তৃক অনুমোদিত কোন খাতে বিনিয়োগ করা যাইবে৷

End of ধারা ২৭.

সূচিপত্র দেখুন: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১