বরিশাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১
ধারা ২সংজ্ঞা
ধারা ২
2. সংজ্ঞা বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (ক) “অনুষদ” অর্থ বিশ্ববিদ্যালয়ের অনুষদ; (খ) “অর্থ কমিটি” অর্থ বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটি; (গ) “ইনস্টিটিউট” অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত বা স্থাপিত কোন ইনস্টিটিউট; (ঘ) “একাডেমিক কাউন্সিল” অর্থ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল; (ঙ) “কর্তৃপক্ষ” অর্থ ধারা ১৭ এ উল্লিখিত কোন কর্তৃপক্ষ; (চ) “কোষাধ্যক্ষ” অর্থ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ; (ছ) “চ্যান্সেলর” অর্থ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর; (জ) “ডরমিটরী” অর্থ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সংঘবদ্ধ জীবন এবং সহশিক্ষাক্রমিক শিক্ষাদানের জন্য বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণাধীন ছাত্রাবাস; (ঝ) “ডীন” অর্থ অনুষদের ডীন; (ঞ) “তত্ত্বাবধায়ক” অর্থ কোন ডরমিটরী বা হোস্টেলের প্রধান; (ট) “নির্ধারিত” অর্থ সংবিধি, বিশ্ববিদ্যালয় বিধান বা প্রবিধান দ্বারা নির্ধারিত; (ঠ) “পরিচালক” অর্থ ইনস্টিটিউটের পরিচালক; (ড) “পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস কমিটি” অর্থ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস কমিটি; (ঢ) “পরীক্ষা নিয়ন্ত্রক” অর্থ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক; (ণ) “প্রক্টর” অর্থ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর; (ত) “বিভাগ” অর্থ বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগ; (থ) “বিভাগীয় চেয়ারম্যান” অর্থ বিভাগের প্রধান; (দ) “বিশ্ববিদ্যালয়” অর্থ ধারা ৩ এর অধীন স্থাপিত বরিশাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; (ধ) “বোর্ড অব গভর্ণরস” অর্থ ইনস্টিটিউটের বোর্ড অব গভর্ণরস; (ন) “বৃহত্তর বরিশাল” অর্থ বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার অন্তর্গত এলাকাসমূহ; (প) “ভাইস-চ্যান্সেলর” অর্থ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর; (ফ) “মঞ্জুরী কমিশন” অর্থ University Grants Commission of Bangladesh Order, 1973 (P. O. No. 10 of 1973) এর অধীন গঠিত University Grants Commission of Bangladesh; (ব) “মঞ্জুরী কমিশন আদেশ” অর্থ University Grants Commission of Bangladesh Order, 1973 (P. O. No. 10 of 1973); (ভ) “রেজিস্ট্রার” অর্থ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার; (ম) “রেজিস্টারভুক্ত গ্রাজুয়েট” অর্থ এই আইনের বিধানানুযায়ী রেজিস্টারভুক্ত গ্রাজুয়েট; (য) “রিজেন্ট বোর্ড” অর্থ বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড; (র) “শিক্ষক” অর্থ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক বা প্রভাষক এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক শিক্ষক হিসাবে স্বীকৃত অন্য কোন ব্যক্তি; (ল) “সংস্থা” অর্থ বিশ্ববিদ্যালয়ের কোন সংস্থা; (শ) “সংবিধি”, “বিশ্ববিদ্যালয় বিধান” ও “প্রবিধান” অর্থ যথাক্রমে এই আইনের অধীন প্রণীত সংবিধি, বিশ্ববিদ্যালয়ের বিধান ও প্রবিধান; (ষ) “হোস্টেল” অর্থ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কাহারো দ্বারা পরিচালিত কিংবা এই আইন অনুসারে বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত এবং লাইসেন্সপ্রাপ্ত ছাত্রাবাস৷
সূচিপত্র দেখুন: বরিশাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১