Skip to content

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১

ধারা ২সংজ্ঞা

বলবৎ

ধারা ২

2. সংজ্ঞা বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (১) “অনুষদ” অর্থ বিশ্ববিদ্যালয়ের অনুষদ; (২) “অর্থ কমিটি” অর্থ বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটি; (৩) “ইনস্টিটিউট” অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃক স্থাপিত বা স্বীকৃত ইনস্টিটিউট; (৪) “একাডেমিক কাউন্সিল” অর্থ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল; (৫) “কর্তৃপক্ষ” অর্থ ধারা ১৭ এ উল্লিখিত কোন কর্তৃপক্ষ; (৬) “কমিটি” অর্থ এই আইনের অধীনে গঠিত কমিটি; (৭) “কর্মকর্তা” অর্থ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা; (৮) “কর্মচারী” অর্থ বিশ্ববিদ্যালয়ের কর্মচারী; (৯) “কোষাধ্যক্ষ” অর্থ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ; (১০) “চ্যান্সেলর” অর্থ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর; (১১) “ছাত্র” অর্থ বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র বা ছাত্রী; (১২) “ট্রাস্টি বোর্ড” অর্থ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড; (১৩) “ডরমিটরী” অর্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য আবাসস্থল; (১৪) “ডীন” অর্থ বিশ্ববিদ্যালয়ের অনুষদের ডীন; (১৫) “তফসিল” অর্থ এই আইনের সহিত সংযোজিত তফসিল; (১৬) “তত্ত্বাবধায়ক” অর্থ ডরমিটরী বা হোস্টেলের তত্ত্বাবধায়ক; (১৭) “নির্ধারিত” অর্থ সংবিধি, অধ্যাদেশ বা প্রবিধান দ্বারা নির্ধারিত; (১৮) “পরিচালক” অর্থ ইনষ্টিটিউটের পরিচালক ও ধারা ৮ এ উল্লিখিত কোন পরিচালক; (১৯) “পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস কমিটি” অর্থ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস কমিটি; (২০) “পরীক্ষা নিয়ন্ত্রক” অর্থ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক; (২১) “প্রক্টর” অর্থ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর; (২২) “প্রো-ভাইস-চ্যান্সেলর” অর্থ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর; (২৩) “প্রভোস্ট” অর্থ বিশ্ববিদ্যালয়ের কোন হল প্রধান; (২৪) “বাছাই বোর্ড” অর্থ ধারা ৩১ এর অধীনে গঠিত বাছাই বোর্ড; (২৫) “বিভাগ” অর্থ বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগ; (২৬) “বিভাগীয় চেয়ারম্যান” অর্থ কোন বিভাগের প্রধান; (২৭) “বিশ্ববিদ্যালয়” অর্থ ধারা ৩ এর অধীন স্থাপিত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়; (২৮) “বোর্ড অব গভর্ণরস” অর্থ ইনস্টিটিউটের বোর্ড অব গভর্ণরস; (২৯) “ভাইস-চ্যান্সেলর” অর্থ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর; (৩০) “মঞ্জুরী কমিশন” অর্থ University Grants Commission of Bangladesh Order, 1973 (P.O. No. 10 of 1973) এর অধীন গঠিত University Grants Commission of Bangladesh; (৩১) “মঞ্জুরী কমিশন আদেশ” অর্থ University Grants Commission of Bangladesh Order, 1973 (P.O. No. 10 of 1973); (৩২) “রেজিস্ট্রার” অর্থ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার; (৩৩) “রেজিস্টারভুক্ত গ্রাজুয়েট” অর্থ এই আইনের বিধানানুযায়ী রেজিস্টারভুক্ত গ্রাজুয়েট; (৩৪) “শিক্ষক” অর্থ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, বা প্রভাষক এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক শিক্ষক হিসাবে স্বীকৃত অন্য কোন ব্যক্তি; (৩৫) “শৃঙ্খলা বোর্ড” অর্থ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড; (৩৬) “সিন্ডিকেট” অর্থ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট; (৩৭) “সংস্থা” অর্থ বিশ্ববিদ্যালয়ের কোন সংস্থা; (৩৮) “সংবিধি”, “অধ্যাদেশ” ও “প্রবিধান” অর্থ যথাক্রমে এই আইনের অধীন প্রণীত সংবিধি, বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ও প্রবিধান; (৩৯) “সংসদ নেতা” অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি এর বিধি ২(ব) তে সংজ্ঞায়িত সংসদ নেতা; (৪০) “হোস্টেল” অর্থ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত ছাত্রাবাস; (৪১) “হল” অর্থ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সম্মিলিত জীবন (corporate life) পরিচালন এবং পাঠ্যক্রম সহায়ক (extra-curricular instructions) কার্যক্রম শিক্ষাদানের জন্য বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণাধীন ছাত্রাবাস৷ (৪১) “হল” অর্থ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সম্মিলিত জীবন (corporate life) পরিচালন এবং পাঠ্যক্রম সহায়ক (extra-curricular instructions) কার্যক্রম শিক্ষাদানের জন্য বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণাধীন ছাত্রাবাস৷

End of ধারা ২.

সূচিপত্র দেখুন: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১