Skip to content

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১

ধারা ৩৫সংবিধি

বলবৎ

ধারা ৩৫

35. সংবিধি এই আইনের বিধান সাপেক্ষে, সংবিধি দ্বারা নিম্নবর্ণিত সকল বা যে কোন বিষয় সম্পর্কে বিধান করা যাইবে, যথা:- (ক) প্রো-ভাইস চ্যান্সেলরের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ; (খ) জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের প্রখ্যাত ব্যক্তিদের সম্মানে অধ্যাপক পদ (চেয়ার) প্রবর্তন; (গ) সম্মান সূচক ডিগ্রী প্রদান; (ঘ) ফেলোশীপ, বৃত্তি, পুরস্কার ও পদক প্রবর্তন; (ঙ) গবেষণা কার্যক্রমের ধরণ নির্ধারণ; (চ) স্নাতকোত্তর ডিপ্লোমা বা সার্টিফিকেট প্রদান; (ছ) শিক্ষাক্রম ও পাঠ্যসূচী নির্ধারণ; (জ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাগণের পদবী, ক্ষমতা, কর্তব্য ও কর্মের শর্তাবলী নির্ধারণ; (ঝ) বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের গঠন, ক্ষমতা ও কার্যাবলী নির্ধারণ; (ঞ) ইন্সটিটিউট, ডরমিটরী, হল ও হোস্টেল প্রতিষ্ঠা এবং উহাদের রক্ষণাবেক্ষণ; (ট) হোস্টেলের অনুমোদন সম্পর্কিত শর্তাবলী নির্ধারণ; (ঠ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ, পদোন্নতি ও ছাঁটাই সংক্রান্ত পদ্ধতি নির্ধারণ; (ড) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও অন্যান্য কর্মচারীর কল্যাণার্থে অবসর ভাতা, গোষ্ঠী বীমা, কল্যাণ ও ভবিষ্য তহবিল গঠন; (ঢ) শিক্ষক ও গবেষকের পদ সৃষ্টি, বিলোপ বা সাময়িকভাবে স্থগিতকরণ; (ণ) নতুন বিভাগ বা ইন্সটিটিউট প্রতিষ্ঠা, সাময়িকভাবে স্থগিতকরণ, বিলোপসাধন এবং শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি; (ত) একাডেমিক কাউন্সিলের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ; (থ) ডক্টরেট ডিগ্রীর জন্য থিসিসের বিষয় নির্ধারণ; (দ) অনুষদের গঠন, ক্ষমতা ও কার্যাবলী নির্ধারণ; (ধ) বাছাই বোর্ডের গঠন ও কার্যাবলী নির্ধারণ; (ন) স্নাতক, ও অন্যান্য পাঠ্যক্রমে ভর্তি ও পরীক্ষা অনুষ্ঠান; (প) কমিটি গঠন; (ফ) রেজিস্টারভুক্ত গ্রাজুয়েটদের রেজিস্টার সংরক্ষণ; এবং (ব) সংবিধি দ্বারা নির্ধারিত হইবে বা হইতে পারে এইরূপ অন্যান্য বিষয় নির্ধারণ৷

End of ধারা ৩৫.

সূচিপত্র দেখুন: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১