Skip to content

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১

ধারা ৪বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা

বলবৎ

ধারা ৪

4. বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা এই আইনের বিধান সাপেক্ষে, বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত ক্ষমতা থাকিবে, যথা:- (ক) কৃষি বিজ্ঞান বিষয়ে স্নাতক এবং পর্যায়ে শিক্ষাদান এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক বাছাইকৃত আধুনিক কৃষি বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে গবেষণা, জ্ঞানের উত্কর্ষসাধন ও জ্ঞান বিতরণের ব্যবস্থা করা; (খ) বিভাগ, অনুষদ এবং ইনস্টিটিউটে শিক্ষাদানের জন্য পাঠ্যক্রম নির্ধারণ করা; (গ) বিভাগ, অনুষদ ও ইনস্টিটিউটের মধ্যে সমন্বয় সাধন করা; (ঘ) বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পাঠ্যক্রমে অধ্যয়ন সম্পূর্ণ করিয়াছেন এবং সংবিধির শর্তানুযায়ী গবেষণা কাজ সম্পূর্ণ করিয়াছেন এমন ব্যক্তিদের ডিগ্রী ও অন্যান্য একাডেমিক সম্মান প্রদান করা; (ঙ) সংবিধিতে বিধৃত পদ্ধতিতে সম্মানসূচক ডিগ্রী প্রদান করা; (চ) অনুষদ বা ইনস্টিটিউটের ছাত্র নহেন এমন ব্যক্তিদেরকে বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত সার্টিফিকেট ও ডিপ্লোমা প্রদানের উদ্দেশ্যে বক্তৃতামালা ও শিক্ষার ব্যবস্থা করা এবং সংবিধির শর্ত অনুযায়ী ডিপ্লোমা বা সার্টিফিকেট প্রদান করা; (ছ) বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে তত্কর্তৃক নির্ধারিত পন্থায় দেশে-বিদেশে অন্যান্য বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহিত সহযোগিতা ও যৌথ গবেষণা কর্মসূচী গ্রহণ করা; (জ) বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক ও সুপারনিউমাৠারী অধ্যাপক ও এমেরিটাস অধ্যাপকের পদ এবং প্রয়োজনীয় অন্য কোন গবেষণা ও শিক্ষকের পদ সৃষ্টি করা এবং সংশ্লিষ্ট বাছাই বোর্ড কর্তৃক সুপারিশকৃত ব্যক্তিগণকে সেই সকল পদে নিয়োগ প্রদান করা; (ঝ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য ডরমিটরী এবং ছাত্রদের জন্য হল স্থাপনপূর্বক সেইগুলির রক্ষণাবেক্ষণ ও পরিদর্শনের ব্যবস্থা করা এবং ছাত্রদের বসবাসের জন্য হোস্টেলের অনুমোদন ও পরিদর্শনের ব্যবস্থা করা; (ঞ) মেধার স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে সংবিধি অনুযায়ী ফেলোশীপ, স্কলারশীপ, পুরস্কার ও পদক প্রবর্তন ও বিতরণ করা; (ট) শিক্ষা ও গবেষণার উন্নয়নের জন্য একাডেমিক যাদুঘর, পরীক্ষাগার, কর্মশিবির, অনুষদ এবং ইনস্টিটিউট স্থাপন, রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করা; (ঠ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রদের নৈতিক শৃঙ্খলা তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করা, পাঠ্যক্রম সহায়ক কার্যক্রমের উন্নতি বর্ধন এবং তাঁহাদের স্বাস্থ্যের উত্কর্ষ সাধনের ব্যবস্থা করা; (ড) অধ্যাদেশ দ্বারা নির্ধারিত ফিস দাবী ও আদায় করা; (ঢ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সম্প্রসারণ ও উন্নয়নের জন্য কোন দেশী ও সরকারের পূর্ব অনুমোদনক্রমে, বিদেশী ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হইতে কোন অনুদান ও চাঁদা গ্রহণ করা; (ণ) এই আইনের বিধান সাপেক্ষে, কোন চুক্তিতে আবদ্ধ হওয়া, চুক্তি বাস্তবায়ন করা, চুক্তির শর্ত পরিবর্তন করা অথবা চুক্তি বাতিল করা: তবে শর্ত থাকে যে, বিদেশী সরকার, সংস্থা বা কর্তৃপক্ষের সাথে চুক্তির ক্ষেত্রে সরকারের পূর্বানুমোদন গ্রহণ করিতে হইবে; (ত) শিক্ষা ও গবেষণার উন্নতি ও অগ্রগতির জন্য পুস্তক ও সাময়িকী (Journal) প্রকাশ করা; (থ) বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য সফল করার প্রয়োজনে অবদান রাখিতে পারেন এমন কোন ভিজিটিং অধ্যাপক, ইমেরিটাস অধ্যাপক, পরামর্শক, গবেষক, স্কলার বা অন্য কোন ব্যক্তিকে চুক্তিতে বা অন্য কোন ভাবে নিয়োগ করা; (দ) ডিগ্রী, সার্টিফিকেট ও স্নাতকোত্তর ডিপ্লোমার জন্য শিক্ষাকার্যক্রম ও পাঠ্যক্রমসমূহের (curriculum ও syllabus) পরিকল্পনা গ্রহণ ও প্রণয়ন করা; (ধ) অন্যান্য বিশ্ববিদ্যালয়সহ জাতীয় ও আন্তর্জাতিক কৃষি শিক্ষা, গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান, পেশাদার সংগঠন ও সংস্থাকে সহযোগিতা প্রদান এবং উহাদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও বহিরাঙ্গণ কার্যক্রমে উন্নয়ন, সম্প্রসারণ ও বাস্তবায়ন করা; (ন) সরকারের পূর্বানুমোদন সাপেক্ষে, বিশ্ববিদ্যালয়ের নিকট উপযুক্ত বলিয়া বিবেচিত বাংলাদেশের অন্য যে কোন স্থানে শিক্ষা, গবেষণা ও বহিরাঙ্গণ কার্যক্রম পরিচালনার জন্য সুবিধামত অন্যান্য কেন্দ্র অথবা ক্যাম্পাস স্থাপন করা; (প) সরকারের অনুমোদন সাপেক্ষে, বিশ্ববিদ্যালয়ের উচ্চতর কৃষি শিক্ষা, কৃষি গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও হস্তান্তর এবং কৃষি সম্প্রসারণে সমন্বিত কার্যক্রম গ্রহণ করা; (ফ) বিশ্ববিদ্যালয়ের অভীষ্ট লক্ষ্য অর্জন ও বাস্তবায়নকল্পে প্রয়োজনীয় অন্যান্য কাজকর্ম সম্পাদন করা৷

End of ধারা ৪.

সূচিপত্র দেখুন: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১