Skip to content

সমবায় সমিতি আইন, ২০০১

ধারা ১২নিবন্ধরে শর্তাবলী

বলবৎতৃতীয় অধ্যায় নিবন্ধন

তৃতীয় অধ্যায় নিবন্ধন

ধারা ১২

12. নিবন্ধরে শর্তাবলী (১) কোন সমবায় সমিতি নিবন্ধনের উদ্দেশ্যে পেশকৃত আবেদনের সহিত সংযুক্ত উ-আইনের খসড়া, এই আইন ও বিধির প্রতি লক্ষ্য রাখিয়া নিবন্ধক সংশোধনের জন্য আবেদনকারীকে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারিবেন৷ (২) ধারা ১০ এর অধীনে নিবন্ধনের আবেদন মঞ্জুর করা হইলে নিবন্ধক সমবায় সমিতির বরাবরে নিবন্ধন সনদ ইস্যু করার সময় দাখিলকৃত বা, ক্ষেত্রমত, সংশোধিত উপ-আইনের তিনটি কপির প্রতি পৃষ্ঠা তাহার স্বাক্ষর ও সীল যুক্ত করিয়া দুইটি কপি আবেদনকারীকে ফেরত দিবেন এবং একটি তাহার কার্যালয়ে সংরক্ষণ করিবেন৷ (৩) কোন শ্রেণীর সমবায় সমিতির নিবন্ধনের ব্যাপারে সরকার প্রয়োজন মনে করিলে বিধি দ্বারা নির্ধারিত শর্তাবলী আরোপ করিতে পারিবে৷

End of ধারা ১২.

সূচিপত্র দেখুন: সমবায় সমিতি আইন, ২০০১