Skip to content

সমবায় সমিতি আইন, ২০০১

ধারা ২৬আমানত ও ঋণ গ্রহণ এবং ঋণ প্রদানের উপর বাধা নিষেধ

বলবৎচতুর্থ অধ্যায় সমবায় সমিতির আইনগত মযার্দা, ব্যবস্থাপনা ইত্যাদি

চতুর্থ অধ্যায় সমবায় সমিতির আইনগত মযার্দা, ব্যবস্থাপনা ইত্যাদি

ধারা ২৬

26. আমানত ও ঋণ গ্রহণ এবং ঋণ প্রদানের উপর বাধা নিষেধ [(১) বাংলাদেশ সমবায় ব্যাংক ব্যতীত কোন সমবায় সমিতি উহার সদস্য ছাড়া অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হইতে আমানত গ্রহণ বা ঋণ প্রদান করিতে পারিবে না।] (২) [***] কোন সমবায় সমিতি কর্তৃক ঋণ প্রদানের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী প্রযোজ্য হইবে৷ (ক) উহার সদস্য নহে এমন কোন ব্যক্তিকে ঋণ প্রদান করা যাইবেনা; (খ) উহার সদস্যগণকে ঋণ প্রদানের ক্ষেত্রে উপ-আইনে ও বিধিতে বর্ণিত সীমা এবং পদ্ধতি অনুসরণ করিতে হইবে৷ [***] (৪) এই ধারায় যাহা কিছু্‌ই থাকুক না কেন,- (ক) ব্যবস্থাপনা কমিটির কোন সদস্য সমবায় সমিতির সাধারণ সদস্য হিসাবে যেই ঋণ পাইবার অধিকারী উহার অতিরিক্ত কোন ঋণ গ্রহণ করিতে পারিবেন না; (খ) ধারা ১৯ এর উপ-ধারা (৩) এর অধীন সরকার কর্তৃক মনোনীত ব্যবস্থাপনা কমিটির কোন সদস্য ঋণ পাইবার যোগ্য হইবেন না৷

  1. 46. “উপ-ধারা (৩) এর বিধান সাপেক্ষে,” শব্দগুলি, চিহ্ন, বন্ধনী ও সংখ্যা সমবায় সমিতি (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ০১ নং আইন) এর ১৯(খ) ধারাবলে বিলুপ্ত।
  2. 47. উপ-ধারা (৩) সমবায় সমিতি (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ০১ নং আইন) এর ১৯(গ) ধারাবলে বিলুপ্ত।

End of ধারা ২৬.

সূচিপত্র দেখুন: সমবায় সমিতি আইন, ২০০১