সপ্তম অধ্যায় সমবায় সমিতির সদস্যগণের বিশেষ সুবিধা ও দায়-দায়িত্ব
ধারা ৪১
41. সদস্য পদ অবসায়নের ক্ষেত্রে শেয়ার, মুনাফা ইত্যাদি পরিশোধ
সমবায় সমিতির কোন সদস্য তাহার সদস্য পদ হারাইলে তাহার শেয়ার বাবদ অর্জিত মুনাফা [***] উক্ত সদস্য বা তাঁহার মনোনীত ব্যক্তির নিকট [পরিশোধ] করিতে হইবে৷
63. “বা সুদ” শব্দগুলি সমবায় সমিতি (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ০১ নং আইন) এর ২৫ ধারাবলে বিলুপ্ত।
64. “পরিশোধ” শব্দটি “নিকট” শব্দটির পর সমবায় সমিতি (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ০১ নং আইন) এর ২৫ ধারাবলে সন্নিবেশিত।