Skip to content

সমবায় সমিতি আইন, ২০০১

ধারা ৬৪স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি নোটিশ প্রদান

বলবৎএকাদশ অধ্যায় [সমাবয় ভূমি উন্নয়ন ব্যাংক, কেন্দ্রীয় ভূমি উন্নয়ন ব্যাংক] এবং জাতীয় সমবায় সমিতির জন্য বিশেষ বিধানাবলী

একাদশ অধ্যায় [সমাবয় ভূমি উন্নয়ন ব্যাংক, কেন্দ্রীয় ভূমি উন্নয়ন ব্যাংক] এবং জাতীয় সমবায় সমিতির জন্য বিশেষ বিধানাবলী

ধারা ৬৪

64. স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি নোটিশ প্রদান ধারা ৬২ তে অর্পিত ক্ষমতাবলে [সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক, কেন্দ্রীয় সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক] বা জাতীয় সমবায় সমিতি, উহার প্রাপ্য বকেয়া অর্থ আদায়ের উদ্দেশ্যে নিম্নবর্ণিত ব্যক্তির প্রতি নোটিশ প্রদান করিবে, যথা:- (ক) বন্ধক দাতা; (খ) এমন কোন ব্যক্তি যাহার বন্ধকী সম্পত্তিতে স্বার্থ আছে অথবা উহাতে কোন দাবী আছে অথবা উক্ত সম্পত্তি উদ্ধারের ব্যাপারে স্বত্ব আছে এবং যিনি উক্ত ব্যাংক অথবা সমিতিকে অনুরূপ স্বার্থ অথবা দাবী সম্পর্কে পূর্বে লিখিতভাবে অবহিত করিয়াছেন; (গ) উক্ত অর্থ অথবা উহার অংশ বিশেষ প্রদানের জন্য কোন জামিনদার; এবং (ঘ) বন্ধকদাতার কোন পাওনাদার, যিনি বন্ধকী সম্পত্তি বিক্রয়ের জন্য একটি ডিক্রী লাভ করিয়াছেন৷

  1. 88. “সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক, কেন্দ্রীয় সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক” শব্দগুলি ও কমা “জমি বন্ধকী ব্যাংক, কেন্দ্রীয় জমি বন্ধকী ব্যাংক” শব্দগুলি ও কমার পরিবর্তে সমবায় সমিতি (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ০১ নং আইন) এর ৩৭ ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ৬৪.

সূচিপত্র দেখুন: সমবায় সমিতি আইন, ২০০১