Skip to content

সমবায় সমিতি আইন, ২০০১

ধারা ৬৬জমাদানের মাধ্যমে বিক্রয় বাতিলের আবেদন

বলবৎএকাদশ অধ্যায় [সমাবয় ভূমি উন্নয়ন ব্যাংক, কেন্দ্রীয় ভূমি উন্নয়ন ব্যাংক] এবং জাতীয় সমবায় সমিতির জন্য বিশেষ বিধানাবলী

একাদশ অধ্যায় [সমাবয় ভূমি উন্নয়ন ব্যাংক, কেন্দ্রীয় ভূমি উন্নয়ন ব্যাংক] এবং জাতীয় সমবায় সমিতির জন্য বিশেষ বিধানাবলী

ধারা ৬৬

66. জমাদানের মাধ্যমে বিক্রয় বাতিলের আবেদন (১) এই অধ্যায়ের অধীনে কোন [সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক, কেন্দ্রীয় সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক] বা জাতীয় সমবায় সমিতির নিকটে বন্ধক হিসাবে প্রদত্ত কোন সম্পত্তি বিক্রয় করা হইলে বিক্রয় কর্মকর্তা উক্ত বিক্রয় এবং বিক্রয়মূল্য সম্পর্কে ধারা ৬৪ তে উল্লিখিত ব্যক্তিদের নিকট একটি নোটিশ প্রেরণ করিবেন, উক্ত নোটিশে নিম্নবর্ণিত বিষয়াদি উল্লেখ করিতে হইবে:- (ক) দফা (খ), (গ) এবং (ঘ) তে উল্লিখিত অর্থ জমা প্রদানের এবং উক্ত সম্পত্তির বিক্রয় বাতিল আবেদনের সময়সীমা; (খ) সম্পত্তির বিক্রয়মূল্য; (গ) ব্যাংক অথবা সমিতি কর্তৃক বিক্রয় ঘোষণায় বিনির্দিষ্ট অর্থসহ সম্পত্তিটির বিক্রয় কার্যের জন্য উক্ত ব্যাংক বা সমিতি কর্তৃক ব্যয়িত খরচ, যদি হয় এবং তদ্‌বাবদ প্রাপ্র [মুনাফা]; (ঘ) উক্ত বিক্রয় মূল্যের শতকরা পাঁচ ভাগের সমপরিমাণ ক্ষতিপূরণ যাহা ক্রেতাকে প্রদান করা হইবে যদি ক্রেতা উক্ত বিক্রয় মূল্য জমা দিয়া থাকেন৷ (২) উপ-ধারা (১) অনুসারে নোটিশে উল্লেখিত অর্থ জমা দিয়া উক্ত উপ-ধারায় উল্লিখিত ব্যক্তি বিক্রয় বাতিলের আবেদন করিলে উক্ত বিক্রয় ৬৭ ধারা অনুসারে বাতিলযোগ্য হইবে৷

  1. 90. “মুনাফা” শব্দটি “সুদ” শব্দটির পরিবর্তে সমবায় সমিতি (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ০১ নং আইন) এর ৩৮(খ) ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ৬৬.

সূচিপত্র দেখুন: সমবায় সমিতি আইন, ২০০১