Skip to content

সমবায় সমিতি আইন, ২০০১

ধারা ৬৮বিক্রয়লব্ধ অর্থ বণ্টন এবং কতিপয় দাবীর ক্ষেত্রে বাধা

বলবৎএকাদশ অধ্যায় [সমাবয় ভূমি উন্নয়ন ব্যাংক, কেন্দ্রীয় ভূমি উন্নয়ন ব্যাংক] এবং জাতীয় সমবায় সমিতির জন্য বিশেষ বিধানাবলী

একাদশ অধ্যায় [সমাবয় ভূমি উন্নয়ন ব্যাংক, কেন্দ্রীয় ভূমি উন্নয়ন ব্যাংক] এবং জাতীয় সমবায় সমিতির জন্য বিশেষ বিধানাবলী

ধারা ৬৮

68. বিক্রয়লব্ধ অর্থ বণ্টন এবং কতিপয় দাবীর ক্ষেত্রে বাধা নিবন্ধক ৬৭ ধারার অধীনে আদেশ দ্বারা কোন বিক্রয় চূড়ান্ত করা কালে নির্দেশ দিবেন যে, বিক্রয়লব্ধ অর্থ নিম্নরূপে বিতরণ করা হইবে: প্রথমতঃ অবস্থা বিশেষে বিক্রয় কর্মকর্তা, [সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক], কেন্দ্রীয় অথবা জাতীয় সমবায় সমিতিকে উহার প্রাপ্য যাবতীয় খরচ ও চার্জ প্রদান করিতে হইবে, যাহা উক্ত কর্মকর্তা, ব্যাংক অথবা সমিতি উক্ত বিক্রয় বা বন্ধকের সূত্রে খরচ করিয়াছে বা অন্য কোনভাবে পাওয়ার অধিকারী হইয়াছে৷ দ্বিতীয়তঃ অবশিষ্টাংশ, যদি থাকে, বন্ধকদাতাকে তাহার পাওনা সাপেক্ষে প্রদান করিতে হইবে; তৃতীয়তঃ অতঃপর অবশিষ্ট অংশ, যদি থাকে, বিক্রিত সম্পত্তির মূল মালিককে প্রদান করিতে হইবে৷

  1. 91. “সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক” শব্দগুলি “জমি বন্ধকী ব্যাংক” শব্দগুলির পরিবর্তে সমবায় সমিতি (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ০১ নং আইন) এর ৩৯ ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ৬৮.

সূচিপত্র দেখুন: সমবায় সমিতি আইন, ২০০১