Skip to content

সমবায় সমিতি আইন, ২০০১

ধারা ৭৯রেকর্ডপত্রাদি উপস্থাপনসহ সাক্ষীর হাজিরা বলবত্করণ

বলবৎদ্বাদশ অধ্যায় দায়িত্বসমূহ বলবতকরণ এবং বকেয়া অর্থ আদায়

দ্বাদশ অধ্যায় দায়িত্বসমূহ বলবতকরণ এবং বকেয়া অর্থ আদায়

ধারা ৭৯

79. রেকর্ডপত্রাদি উপস্থাপনসহ সাক্ষীর হাজিরা বলবত্করণ (১) নিবন্ধক এবং বিধি সাপেক্ষে, একজন নিরীক্ষা কর্মকর্তা, সালিসকারী, অবসায়ক বা অষ্টম অধ্যায়ের অধীনে তদন্ত পরিচালনাকারী কোন ব্যক্তি এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে- (ক) সংশ্লিষ্ট পক্ষসমূহকে এবং তাহার বিবেচনামত সংশ্লিষ্ট অন্য কোন ব্যক্তিকে সমনজারী করিয়া হাজির হওয়ার নির্দেশ প্রদান করিতে এবং জিজ্ঞাসাবাদ করিতে পারিবেন; (খ) উক্ত ব্যক্তি জিজ্ঞাসার জবাবে তাহার জানামতে সত্য তথ্য প্রদানে বাধ্য থাকিবেন; (গ) সমিতির যে কোন হিসাব বহি, ক্যাশ ও অন্যান্য দলিল ও সম্পদ পরিদর্শন করিতে পারিবেন; (ঘ) সমিতির ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ সকল কর্মচারী প্রয়োজনীয় সহায়তা দিতে বাধ্য থাকিবেন৷ (২) উপ-ধারা (১) এর অধীনে প্রদত্ত কোন নির্দেশ বা জারীকৃত সমন অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তি দায়িত্ব পালন না করিলে বা হাজির না হইলে বা উক্ত উপ-ধারা অনুসারে কোন ব্যক্তির অসহযোগিতার কারণে পরিদর্শন সম্ভব না হইলে নিবন্ধক দায়ী ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারী বা ক্ষেত্রমত তল্লাশী পরোয়ানা ইস্যুর জন্য ম্যাজিষ্ট্রেটের নিকট আবেদন করিতে পারিবেন৷ (৩) উপ-ধারা (২) এর অধীনে প্রাপ্ত আবেদন বিবেচনান্তে ম্যাজিষ্ট্রেট গ্রেফতার বা তল্লাশি পরোয়ানা ইস্যু করিতে পারিবেন৷

End of ধারা ৭৯.

সূচিপত্র দেখুন: সমবায় সমিতি আইন, ২০০১