Skip to content

সমবায় সমিতি আইন, ২০০১

ধারা ৮৪নিবন্ধকের দায়িত্ব সম্পাদনের ক্ষমতা

বলবৎদ্বাদশ অধ্যায় দায়িত্বসমূহ বলবতকরণ এবং বকেয়া অর্থ আদায়

দ্বাদশ অধ্যায় দায়িত্বসমূহ বলবতকরণ এবং বকেয়া অর্থ আদায়

ধারা ৮৪

84. নিবন্ধকের দায়িত্ব সম্পাদনের ক্ষমতা (১) এই আইনের অন্যান্য ধারায় ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, এই আইন, বিধিমালা বা উপ-আইনের অধীনে কোন সমবায় সমিতি কর্তৃক কোন বিষয়ে ব্যবস্থা গ্রহণ প্রয়োজন হওয়া সত্ত্বেও অনুরূপ ব্যবস্থা গ্রহণ করা না হইলে- (ক) এই আইন, বিধি বা উপ-আইনে উল্লিখিত সময়ের মধ্যে; বা (খ) অনুরূপ কোন সময়ের উল্লেখ না থাকিলে ব্যবস্থা গ্রহণের প্রকৃতি ও পরিধি বিবেচনাক্রমে নিবন্ধক কর্তৃক ইস্যুকৃত নোটিশে উল্লিখিত সময়ের মধ্যে, উক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সমিতির ব্যবস্থাপনা কমিটি বা সংশ্লিষ্ট ব্যক্তিকে শুনানীর একটি সুযোগদান করতঃ নিবন্ধক প্রয়োজনীয় নির্দেশ দিতে পারেন; এইরূপ নির্দেশ পালনে উক্ত কমিটি, বা ক্ষেত্রমত সদস্য বা ব্যক্তি বাধ্য থাকিবেন৷ (২) উপ-ধারা (১) এর অধীন প্রদত্ত নির্দেশ লংঘনের জন্য জরিমানাসহ নিবন্ধক প্রতিদিনের জন্য অনধিক ৫০০/- (পাঁচশত) টাকা সমিতির তহবিলে জমাদানের জন্য লংঘনকারীকে নির্দেশ দিতে পারেন; উক্ত জরিমানা দেওয়া না হইলে উহা Public Demand Recovery Act, 1913 (Ben. Act III of 1913) এর অধীন public demand হিসাবে আদায়যোগ্য হইবে৷

End of ধারা ৮৪.

সূচিপত্র দেখুন: সমবায় সমিতি আইন, ২০০১