Skip to content

বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন, ২০০১

ধারা ১১মহাপরিচালক

বলবৎ

ধারা ১১

11. মহাপরিচালক (১) কর্তৃপক্ষের একজন মহাপরিচালক থাকিবেন৷ (২) মহাপরিচালক সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাঁহার চাকুরীর শর্তাদি সরকার কর্তৃক স্থিরীকৃত হইবে৷ (৩) মহাপরিচালকের পদ শূন্য হইলে, কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে মহাপরিচালক তাঁহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে শূন্য পদে নবনিযুক্ত মহাপরিচালক কার্যভার গ্রহণ না করা পর্যন্ত কিংবা মহাপরিচালক পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত সরকার কর্তৃক মনোনীত কোন ব্যক্তি মহাপরিচালকরূপে দায়িত্ব পালন করিবে৷ (৪) মহাপরিচালক কর্তৃপক্ষের সার্বক্ষণিক মুখ্য নির্বাহী কর্মকর্তা হইবেন; এবং এই আইনের বিধানাবলী সাপেক্ষে, সরকার কর্তৃক নির্দেশিত কার্যাবলী সম্পাদন, ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব সম্পাদন করিবেন৷

End of ধারা ১১.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন, ২০০১