বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন, ২০০১
ধারা ৮কর্তৃপক্ষের কার্যাবলী
ধারা ৮
8. কর্তৃপক্ষের কার্যাবলী কর্তৃপক্ষের কার্যাবলী হইবে নিম্্নরূপ, যথা:- (ক) বাংলাদেশ টেলিভিশনের কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালনা, উহার কার্যক্রম পরিবীক্ষণ ও মূল্যায়ন; (খ) টেলিভিশন মাধ্যমে সংবাদ প্রচার ও অন্যান্য অনুষ্ঠান সম্প্রচারের মান উন্নয়ন; (গ) টেলিভিশন মাধ্যমে সংবাদ প্রচার ও অন্যান্য অনুষ্ঠান সম্প্রচারে সরকার কর্তৃক অনুমোদিত জাতীয় সম্প্রচার নীতিমালা অনুসরণ ও বাস্তবায়ন; (ঘ) সংবাদ প্রচার ও অন্যান্য অনুষ্ঠান সম্প্রচারের ক্ষেত্রে নীতি নির্ধারণে সরকারকে সহায়তা প্রদান; (ঙ) টেলিভিশন অনুষ্ঠানের মান উন্নয়ন ও শৈল্পিক উত্কর্ষ সাধনের স্বার্থে বিদেশী ও আন্তর্জাতিক গবেষণা, শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাথে যৌথ কর্মসূচি গ্রহণ করা; (চ) অনুষ্ঠানের কারিগরী ও গুণগত মান নিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় ভৌত কাঠামো নির্মাণ ও উন্নয়ন; (ছ) সরকারের পূর্বানুমোদনক্রমে, টেলিভিশন সেটের লাইসেন্স ফি নির্ধারণ ও আদায়ের ব্যবস্থাকরণ; (জ) পবিত্র ধর্মীয় উত্সবসহ জাতীয় গুরুত্বপূর্ণ দিবস, (যেমন শহীদ দিবস-আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জাতির জনকের জন্মদিন-জাতীয় শিশু দিবস, স্বাধীনতা ও জাতীয় দিবস, জাতীয় শোক দিবস, বিজয় দিবস ইত্যাদি) সম্পর্কিত অনুষ্ঠানমালা গুরুত্বের সহিত টেলিভিশনে প্রচার করা; (ঝ) উপরি-উল্লিখিত কার্যাদির সম্পূরক ও প্রাসঙ্গিক অন্যান্য কার্য সম্পাদন৷