Skip to content

ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১

ধারা ৬ট্রাস্টী বোর্ডের গঠন

বলবৎ

ধারা ৬

6. ট্রাস্টী বোর্ডের গঠন (১) ট্রাস্টী বোর্ড নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, পদাধিকারবলে, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) মহা-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, পদাধিকারবলে, যিনি উহার ভাইস-চেয়ারম্যানও হইবেন; (গ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যুন উপ-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা; (ঘ) সংস্থাপন মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যুন উপ-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা; (ঙ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত অন্যুন উপ-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা; (চ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মনোনীত তিনজন ইমাম; (ছ) পরিচালক, ইমাম প্রশিক্ষণ একাডেমী, পদাধিকারবলে যিনি উহার সচিবও হইবেন৷ (২) উপ-ধারা (১)(চ) এর অধীন মনোনীত সদস্যগণ তাহাদের মনোনয়নের তারিখ হইতে তিন বত্সর মেয়াদে স্বীয় পদে বহাল থাকিবেন: তবে শর্ত থাকে যে, উক্ত মেয়াদ শেষ হইবার পূর্বে সরকার, শুনানীর যুক্তিসংগত সুযোগ প্রদান করিয়া, যে কোন সময় যে কোন সদস্যকে তাহার দায়িত্ব হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে: আরও শর্ত থাকে যে, সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে উক্তরূপ কোন সদস্য স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন, কিন্তু সরকার কর্তৃক গৃহীত না হওয়া পর্যন্ত উক্ত পদত্যাগ কার্যকর হইবে না৷

End of ধারা ৬.

সূচিপত্র দেখুন: ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১