Skip to content

এসিড নিয়ন্ত্রণ আইন, ২০০২

ধারা ১২হিসাব রক্ষণ ও নিরীক্ষা

বলবৎতৃতীয় অধ্যায় জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল তহবিল ও পুনর্বাসন কেন্দ্র, ইত্যাদি

তৃতীয় অধ্যায় জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল তহবিল ও পুনর্বাসন কেন্দ্র, ইত্যাদি

ধারা ১২

12. হিসাব রক্ষণ ও নিরীক্ষা (১) কাউন্সিল ও জেলা কমিটি যথাযথভাবে উহার তহবিলের হিসাব রক্ষণ করিবে এবং হিসাবের বার্ষিক বিবরণী প্রস্তুত করিবে৷ (২) বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অতঃপর মহা-হিসাব নিরীক্ষক নামে অভিহিত, প্রতি বত্সর কাউন্সিল ও জেলা কমিটির তহবিলের হিসাব নিরীক্ষা করিবেন এবং নিরীক্ষা রিপোর্টের একটি করিয়া অনুলিপি সরকার এবং ক্ষেত্রমত, কাউন্সিল ও জেলা কমিটির নিকট পেশ করিবেন৷ (৩) উপ-ধারা (২) এর অধীন হিসাব নিরীক্ষার উদ্দেশ্যে মহা-হিসাব নিরীক্ষক কিংবা তাহার নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তি ক্ষেত্রমত, কাউন্সিল ও জেলা কমিটির সকল রেকর্ড, দলিল-দস্তাবেজ, নগদ বা ব্যাংকে গচ্ছিত অর্থ, জামানত, ভান্ডার এবং অন্যবিধ সম্পত্তি পরীক্ষা করিয়া দেখিতে পারিবেন এবং কাউন্সিল ও জেলা কমিটির কোন সদস্য বা যে কোন কর্মকর্তা বা কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করিতে পারিবেন৷

End of ধারা ১২. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: এসিড নিয়ন্ত্রণ আইন, ২০০২