ধারা ১৮এসিড বিক্রয়ের দোকান বা এসিড বহনকারী যান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করার ক্ষমতা
বলবৎ
চতুর্থ অধ্যায় লাইসেন্স, ইত্যাদি
ধারা ১৮
18. এসিড বিক্রয়ের দোকান বা এসিড বহনকারী যান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করার ক্ষমতা সরকারের নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা যদি এই মর্মে সন্তুষ্ট হন যে, কোন এসিড বিক্রয়ের দোকান বা পরিবহনকৃত কোন যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা প্রয়োজন, তাহা হইলে তিনি, লিখিত আদেশ দ্বারা, অনধিক পনের দিনের জন্য উক্ত দোকান বা যান চলাচল বন্ধ রাখার আদেশ দিতে পারিবেন৷