Skip to content

এসিড নিয়ন্ত্রণ আইন, ২০০২

ধারা ২৭প্রকাশ্য স্থান বা যানবাহনে আটক বা গ্রেফতারের ক্ষমতা

বলবৎপঞ্চম অধ্যায় তদন্ত, তল্লাসী, আটক, বাজেয়াপ্তকরণ, ইত্যাদি

পঞ্চম অধ্যায় তদন্ত, তল্লাসী, আটক, বাজেয়াপ্তকরণ, ইত্যাদি

ধারা ২৭

27. প্রকাশ্য স্থান বা যানবাহনে আটক বা গ্রেফতারের ক্ষমতা যদি ধারা ২৪-এ উল্লিখিত কোন কর্মকর্তার এইরূপ বিশ্বাস করিবার কারণ থাকে যে, কোন প্রকাশ্য স্থানে বা কোন চলমান যানবাহনে- (ক) এই আইনের পরিপন্থী কোন এসিড বা বাজেয়াপ্তযোগ্য কোন বস্তু বা এই আইনের অধীন কোন অপরাধ প্রমাণের সহায়ক কোন দলিল- দস্তাবেজ রক্ষিত আছে, তাহা হইলে, তাহার অনুরূপ বিশ্বাসের কারণ লিপিবদ্ধ করিয়া, তিনি উক্ত এসিড, বস্তু বা এতদ্‌সংক্রান্ত দলিল- দস্তাবেজ তল্লাশী করিয়া আটক করিতে পারিবেন; (খ) এই আইনের অধীন অপরাধ সংঘটনকারী বা সংঘটনে উদ্যত কোন ব্যক্তি আছেন, তাহা হইলে তাহার অনুরূপ বিশ্বাসের কারণ লিপিবদ্ধ করিয়া, তিনি তাহাকে আটক করিয়া তল্লাশী করিতে পারিবেন এবং তাহার নিকট দফা (ক)-এ উল্লিখিত এসিড বা অনুরূপ বস্তু বা দলিল-দস্তাবেজ পাওয়া গেলে তাহাকে গ্রেফতার করিতে পারিবেন৷

End of ধারা ২৭. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: এসিড নিয়ন্ত্রণ আইন, ২০০২