ধারা ৪জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল প্রতিষ্ঠা
দ্বিতীয় অধ্যায় জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল, জেলা কমিটি, ইত্যাদি
ধারা ৪
4. জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল প্রতিষ্ঠা [জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল প্রতিষ্ঠা।(১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, জাতীয় এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল নামের একটি কাউন্সিল থাকিবে। (২) কাউন্সিল নিমড়ববর্ণিত সদস্যের সমন্বয়ে গঠিত হইবে, যথা : (১) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (২) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, যিনি ইহার কো-চেয়ারম্যানও হইবেন; (৩) জাতীয় সংসদের স্পীকার কর্তৃক মনোনীত একজন মহিলা সংসদ সদস্য; (৪) সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যিনি ইহার সদস্য-সচিবও হইবেন; (৫) সচিব, শিল্প মন্ত্রণালয়; (৬) সচিব, বাণিজ্য মন্ত্রণালয়; (৭) সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; (৮) সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়; (৯) সচিব, আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়; (১০) সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়; (১১) মহা-পুলিশ পরিদর্শক, বাংলাদেশ পুলিশ; (১২) সরকার কর্তৃক মনোনীত ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রতিনিধি হিসাবে একজন বিশিষ্ট ব্যবসায়ী; (১৩) সরকার কর্তৃক মনোনীত জাতীয় প্রেস ক্লাব এর প্রতিনিধি হিসাবে একজন বিশিষ্ট সাংবাদিক; (১৪) সরকার কর্তৃক মনোনীত ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত একজন প্রতিনিধি; (১৫) চেয়ারম্যান, জাতীয় মহিলা সংস্থা; (১৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কতর্ৃক মনোনীত রসায়ন, ফলিত রসায়ন, প্রাণ রসায়ন বা ফার্মেসী বিভাগের একজন অধ্যাপক বা সহযোগী অধ্যাপক; (১৭) সরকার কতর্ৃক মনোনীত বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে কর্মরত একজন গবেষক বিজ্ঞানী; (১৮) সরকার কর্তৃক মনোনীত বিশেষজ্ঞ হিসেবে সরকারী মেডিক্যাল কলেজের বার্ণ ইউনিটের একজন অভিজ্ঞ চিকিৎসক; (১৯) সভানেত্রী, মহিলা পরিষদ; (২০) সভানেত্রী, মহিলা সমিতি; (২১) বাংলাদেশ অ্যাটর্নি জেনারেল কর্তৃক মনোনীত একজন মহিলা আইনজীবী; (২২) জাতীয় পর্যায়ে কর্মরত বেসরকারী সংস্থা হইতে সরকার কর্তৃক মনোনীত দুইজন প্রতিনিধি, যাহার মধ্যে একজন মহিলা হইবেন। (২৩) বাংলাদেশ তাতী সমিতির সভাপতি; (২৪) বাংলাদেশ এসিড মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি; (২৫) বাংলাদেশ জুয়েলারী সমিতির সভাপতি। (৩) উপ-ধারা (২) এ উলিস্নখিত কাউন্সিলের মনোনীত কোন সদস্য তাঁহার মনোনয়নের তারিখ হইতে দুই বৎসরের জন্য সদস্য পদে বহাল থাকিবেন; তবে শর্ত থাকে যে, সরকার যে কোন সময় তাঁহার মনোনয়ন বাতিল করিতে পারিবে। (৪) সরকার, প্রয়োজনবোধে, যে কোন সময়ে যে কোন ব্যক্তিকে কাউন্সিলের সদস্য হিসাবে কো-অপ্ট করিতে পারিবে। (৫) সরকারের উদ্দেশ্যে স্বাৰরযুক্ত পত্রযোগে কোন মনোনীত সদস্য স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন।]