Skip to content

এসিড নিয়ন্ত্রণ আইন, ২০০২

ধারা ৪১অপরাধ সংঘটনে প্ররোচনা, ইত্যাদির দণ্ড

বলবৎসপ্তম অধ্যায় আপরাধ ও দন্ড

সপ্তম অধ্যায় আপরাধ ও দন্ড

ধারা ৪১

41. অপরাধ সংঘটনে প্ররোচনা, ইত্যাদির দণ্ড কোন ব্যক্তি এই আইনের অধীন কোন অপরাধ সংঘটনে কাহাকেও প্ররোচনা দিলে বা সহায়তা করিলে বা কাহারও সহিত ষড়যন্ত্রে লিপ্ত হইলে উক্ত ব্যক্তি- (ক) অপরাধটি সংঘটিত না হইলে, অন্যুন তিন বত্সর এবং অনূর্ধ্ব পনের বত্সর কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন; এবং (খ) অপরাধটি সংঘটিত হইলে, মূল অপরাধীর সমপরিমাণ দণ্ডে দণ্ডনীয় হইবেন৷

End of ধারা ৪১. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: এসিড নিয়ন্ত্রণ আইন, ২০০২