Skip to content

এসিড নিয়ন্ত্রণ আইন, ২০০২

ধারা ৪৪অর্থ দণ্ডের অর্থ আদায়, ইত্যাদি

বলবৎঅষ্টম অধ্যায় বিবিধ

অষ্টম অধ্যায় বিবিধ

ধারা ৪৪

44. অর্থ দণ্ডের অর্থ আদায়, ইত্যাদি এই আইনের অধীন প্রদত্ত অর্থদণ্ডের অর্থ প্রচলিত আইনের বিধান অনুযায়ী দণ্ডিত ব্যক্তির নিকট হইতে বা তাহার বিদ্যমান সম্পদ, বা তাহার মৃত্যুর ক্ষেত্রে মৃত্যুর সময় রাখিয়া যাওয়া সম্পদ হইতে আদায় করিয়া অপরাধের দরুন যেই ব্যক্তির মৃত্যু ঘটিয়াছে তাহার উত্তরাধিকারীকে বা ক্ষেত্রমত, যে ব্যক্তি শারীরিক বা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হইয়াছেন সেই ব্যক্তিকে বা সেই ব্যক্তির মৃত্যুর ক্ষেত্রে তাহার উত্তরাধিকারীকে প্রদান করা হইবে৷

End of ধারা ৪৪. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: এসিড নিয়ন্ত্রণ আইন, ২০০২