Skip to content

এসিড নিয়ন্ত্রণ আইন, ২০০২

ধারা ৪৭এসিড দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা

বলবৎঅষ্টম অধ্যায় বিবিধ

অষ্টম অধ্যায় বিবিধ

ধারা ৪৭

47. এসিড দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা (১) এসিড দ্বারা ক্ষতিগ্রস্ত কোন ব্যক্তি বা তাহার তত্ত্বাবধায়ক বা অভিভাবক বা চিকিত্সক ইচ্ছা করিলে লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট তাহার নাম উপ-ধারা (২) এর অধীন তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করিতে পারিবেন এবং উক্তরূপ আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্ট ব্যক্তির নাম তালিকাভুক্ত করিতে পারিবেন৷ (২) এসিড দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চিকিত্সা ও পুনর্বাসনের প্রয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলাওয়ারী ত্রৈমাসিক একটি তালিকা প্রস্তুত করিয়া সংশ্লিষ্ট জেলার ডেপুটি কমিশনারের নিক প্রেরণ করিবেন৷ (৩) উপ-ধারা (২) এর অধীন প্রাপ্ত তালিকা সংশ্লিষ্ট ডেপুটি কমিশনার সুনির্দিষ্ট সুপারিশসহ জেলা কমিটির নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করিবেন৷ (৪) এই ধারার অধীন তালিকাভুক্ত এসিড দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চিকিত্সা ও পুনর্বাসনের জন্য কাউন্সিল বা ক্ষেত্রমত, জেলা কমিটি যথাসম্ভব ব্যবস্থা গ্রহণ করিবে৷

End of ধারা ৪৭. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: এসিড নিয়ন্ত্রণ আইন, ২০০২