নিরাপদ রক্ত পরিসঞ্চালন আইন, ২০০২
ধারা ১৪রক্ত পরিসঞ্চালন সেবা ফিস্
বলবৎ
তৃতীয় অধ্যায় বেসরকারী রক্ত পরিসঞ্চালন কেন্দ্র স্থাপন, পরিচালনা, লাইসেন্স, ইত্যাদি
ধারা ১৪
14. রক্ত পরিসঞ্চালন সেবা ফিস্ (১) রক্ত পরিসঞ্চালন সেবা প্রদানের জন্য রোগীর নিকট হইতে আদায়যোগ্য ফিসের হার বিধি দ্বারা নির্ধারিত হইবে৷ (২) প্রত্যেক বেসরকারী রক্ত পরিসঞ্চালন কেন্দ্র- (ক) রক্তের বিভিন্ন প্রকার পরীক্ষা ও রক্ত পরিসঞ্চালন সেবার জন্য নির্ধারিত ফিসের তালিকা সহজে দৃষ্টিগোচর হয় এইরূপ স্থানে এবং অভ্যর্থনা কক্ষের দেওয়ালে লটকাইয়া রাখিবে; এবং (খ) রক্ত পরীক্ষা বা রক্ত পরিসঞ্চালন সেবা বাবদ গৃহীত ফিসের একটি রশিদ সংশ্লিষ্ট রোগী বা তাহার প্রতিনিধকে প্রদান করিবে এবং উহার একটি অনুলিপি সংরক্ষণ করিবে৷