Skip to content

পুলিশ ষ্টাফ কলেজ আইন, ২০০২

ধারা ১০তহবিল

বলবৎ

ধারা ১০

10. তহবিল (১) পুলিশ ষ্টাফ কলেজ তহবিল নামে পুলিশ ষ্টাফ কলেজের একটি তহবিল থাকিবে এবং উক্ত তহবিলে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা:- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুদান; (গ) সরকারের পূর্বানুমোদনক্রমে গৃহীত ঋণ; (ঘ) পুলিশ ষ্টাফ কলেজের সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ; এবং (ঙ) অন্য কোন উত্স হইতে প্রাপ্ত অর্থ৷ (২) বোর্ড কর্তৃক অনুমোদিত কোন তফসিলী ব্যাংকে তহবিলের অর্থ জমা রাখা হইবে এবং প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে তহবিলের অর্থ ব্যয় করা যাইবে৷ (৩) এই তহবিল হইতে পুলিশ ষ্টাফ কলেজের প্রয়োজনীয় ব্যয় এবং সরকার কর্তৃক অনুমোদিত কর্মসূচী বাস্তবায়নের জন্য তহবিলের অর্থ ব্যয় করা যাইবে৷ (৪) সরকারের পূর্বানুমোদনক্রমে তহবিলের অর্থ অন্য যে কোন খাতে বিনিয়োগ করা যাইবে৷

End of ধারা ১০.

সূচিপত্র দেখুন: পুলিশ ষ্টাফ কলেজ আইন, ২০০২