Skip to content

পুলিশ ষ্টাফ কলেজ আইন, ২০০২

ধারা ১৩হিসাব রক্ষণ ও নিরীক্ষা

বলবৎ

ধারা ১৩

13. হিসাব রক্ষণ ও নিরীক্ষা (১) পুলিশ ষ্টাফ কলেজ প্রচলিত আইন অনুসরণক্রমে যথাযথভাবে উহার হিসাব রক্ষণ করিবে এবং হিসাবের বার্ষিক বিবরণী প্রস্তুত করিবে৷ (২) বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক, অতঃপর মহা-হিসাব নিরীক্ষক বলিয়া উল্লিখিত, প্রতি বত্সর পুলিশ ষ্টাফ কলেজের হিসাব নিরীক্ষা করিবেন এবং নিরীক্ষা রিপোর্টের একটি করিয়া অনুলিপি সরকার ও পুলিশ ষ্টাফ কলেজের নিকট প্রেরণ করিবেন৷ (৩) উপ-ধারা (২) মোতাবেক হিসাব নিরীক্ষার উদ্দেশ্যে মহা-হিসাব নিরীক্ষক কিংবা তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তি পুলিশ ষ্টাফ কলেজের সকল রেকর্ড, দলিল দস্তাবেজ, নগদ বা ব্যাংকে গচ্ছিত অর্থ, জামানত, ভান্ডার এবং অন্যবিধ সম্পত্তি পরীক্ষা করিয়া দেখিতে পারিবেন এবং পুলিশ ষ্টাফ কলেজের যে কোন সদস্য, কর্মকর্তা বা কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করিতে পারিবেন৷

End of ধারা ১৩.

সূচিপত্র দেখুন: পুলিশ ষ্টাফ কলেজ আইন, ২০০২