Skip to content

পুলিশ ষ্টাফ কলেজ আইন, ২০০২

ধারা ১৯বিশেষ বিধান

বলবৎ

ধারা ১৯

19. বিশেষ বিধান (১) এই আইন প্রবর্তনের অব্যবহিত পূর্বে বিদ্যমান পুলিশ ষ্টাফ কলেজের- (ক) সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি এবং নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ এই আইনের অধীন প্রতিষ্ঠিত পুলিশ ষ্টাফ কলেজের নিকট হস্তান্তরিত হইয়াছে বলিয়া গণ্য হইবে এবং উক্ত সম্পত্তি ও অর্থ পুলিশ ষ্টাফ কলেজের সম্পত্তি ও অর্থ হইবে; (খ) সাংগঠনিক কাঠামোর আওতাভুক্ত সকল শ্রেণীর কর্মকর্তা ও কর্মচারীর পদ এই আইনের অধীন প্রতিষ্ঠিত পুলিশ ষ্টাফ কলেজের পদ বলিয়া গণ্য হইবে; (গ) সকল ঋণ, দায়-দায়িত্ব, উন্নয়ন প্রকল্প, যদি থাকে, এই আইনের অধীন প্রতিষ্ঠিত পুলিশ ষ্টাফ কলেজের ঋণ, দায়-দায়িত্ব এবং প্রকল্প হইবে; এবং (ঘ) দায়েরকৃত সকল মামলা মোকদ্দমা এই আইনের অধীন প্রতিষ্ঠিত পুলিশ ষ্টাফ কলেজ কর্তৃক বা উহার বিরুদ্ধে দায়েরকৃত মামলা মোকদ্দমা বলিয়া গণ্য হইবে৷ (২) এই আইন প্রবর্তনের অব্যবহিত পূর্বে বিদ্যমান পুলিশ ষ্টাফ কলেজে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারী সরকার কর্তৃক প্রত্যাহৃত না হওয়া পর্যন্ত এই আইনের অধীন প্রতিষ্ঠিত পুলিশ ষ্টাফ কলেজের বদলীকৃত কর্মকর্তা ও কর্মচারী বলিয়া গণ্য হইবেন৷

End of ধারা ১৯.

সূচিপত্র দেখুন: পুলিশ ষ্টাফ কলেজ আইন, ২০০২