Skip to content

পুলিশ ষ্টাফ কলেজ আইন, ২০০২

ধারা ৬পরিচালনা বোর্ডের গঠন

বলবৎ

ধারা ৬

6. পরিচালনা বোর্ডের গঠন পরিচালনা বোর্ড নিম্নবর্ণিত সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, যদি থাকে, যিনি ইহার ভাইস- চেয়ারম্যানও হইবেন; (গ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, যিনি ইহার ভাইস-চেয়ারম্যানও হইবেন; (ঘ) সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব বা তত্কর্তৃক মনোনীত অতিরিক্ত সচিবের নিম্ন নহেন এমন একজন কর্মকর্তা; (ঙ) অর্থ বিভাগের সচিব বা তত্কর্তৃক মনোনীত অতিরিক্ত সচিবের নিম্ন নহেন এমন একজন কর্মকর্তা; (চ) শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বা তত্কর্তৃক মনোনীত অতিরিক্ত সচিবের নিম্ন নহেন এমন একজন কর্মকর্তা; (ছ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বা তত্কর্তৃক মনোনীত অতিরিক্ত সচিবের নিম্ন নহেন এমন একজন কর্মকর্তা; (জ) ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ; (ঝ) রেক্টর, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র; (ঞ) কমাণ্ড্যান্ট, ডিফেন্স সার্ভিসেস কমাণ্ড এণ্ড ষ্টাফ কলেজ; (ট) সরকার কর্তৃক মনোনীত স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য; (ঠ) মন্ত্রিপরিষদ সচিব কর্তৃক মনোনীত মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিবের নিম্ন নহেন এমন একজন কর্মকর্তা; (ড) রেক্টর, যিনি ইহার সচিবও হইবেন৷

End of ধারা ৬.

সূচিপত্র দেখুন: পুলিশ ষ্টাফ কলেজ আইন, ২০০২