Skip to content

ভ্রমণ কর আইন, ২০০৩

ধারা ৩কআদায়

বলবৎ

ধারা ৩ক

3ক. আদায় [আদায়কৃত ভ্রমণ কর ধারা ৩ এর [উপ-ধারা (৩)] এর অধীন নির্ধারিত সময়ের মধ্যে সরকারী কোষাগারে জমা প্রদান করিতে ব্যর্থ হইলে ভ্রমণ কর কর্তৃপক্ষ- (ক) সংশ্লিষ্ট ব্যক্তি বা সংস্থার ব্যাংক হিসাব জব্দ করিতে পারিবেন; (খ) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট বিমান সংস্থার বিমান বাংলাদেশ হইতে উড্ডয়ন কার্যক্রম বন্ধ করিবার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন; (গ) সংশ্লিষ্ট বিমান সংস্থার যে কোন অর্থ বাংলাদেশের বাহিরে প্রত্যর্পণ বন্ধ করিবার বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করিতে পারিবেন [; [(ঘ) আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর ধারা ২২১ ও ২৭৫ এ উল্লিখিত বিধান অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করিতে পারিবে।]]

  1. 7. ধারা ৩ক অর্থ আইন, ২০০৫ (২০০৫ সনের ১৬ নং আইন) এর ৪৩ ধারাবলে সংযোজিত
  2. 8. “উপ-ধারা (৩)” শব্দ, চিহ্ন, সংখ্যা ও বন্ধনী “উপ-ধারা (৫)” শব্দ, চিহ্ন, সংখ্যা ও বন্ধনীর পরিবর্তে অর্থ আইন, ২০২৩ (২০২৩ সনের ১৪ নং আইন) এর ১৩ ধারাবলে প্রতিস্থাপিত যাহা ২০২৩ সনের ১ জুলাই হইতে কার্যকর।
  3. 9. সেমিকোলন (;) দাঁড়ির (।) পরিবর্তে প্রতিস্থাপিত এবং অতঃপর দফা (ঘ) অর্থ আইন, ২০০৬ (২০০৬ সনের ২২ নং আইন) এর ৪৬ ধারাবলে সংযোজিত
  4. 10. দফা (ঘ) অর্থ আইন, ২০২৪ (২০২৪ সনের ৫ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত যাহা ২০২৪ সনের ১ জুলাই হইতে কার্যকর।

End of ধারা ৩ক.

সূচিপত্র দেখুন: ভ্রমণ কর আইন, ২০০৩