অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন, ২০০৩
ধারা ১০সার্ভিস চার্জ প্রদান সাপেক্ষে সেবা প্রদান
বলবৎ
ধারা ১০
10. সার্ভিস চার্জ প্রদান সাপেক্ষে সেবা প্রদান এই আইন কার্যকর হয় নাই এমন কোন এলাকায় ভবন, প্রতিষ্ঠান, সংস্থা এবং কৃষিপণ্য, বাণিজ্য মেলাসহ যে কোন মেলা ও প্রদর্শনীতে অগ্নি নির্বাপণের জন্য অনুরুদ্ধ হইলে মহাপরিচালক কোন ব্রিগেড হইতে প্রয়োজনীয় সংখ্যক সদস্য ও সরঞ্জামাদি পাঠাইতে পারিবেন এবং এইরূপ সেবার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি বা কর্তৃপক্ষকে সার্ভিস চার্জ হিসাবে নির্ধারিত ফিস প্রদান করিতে হইবে৷