Skip to content

অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন, ২০০৩

ধারা ১৯অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং ধারা ১৪ এ বর্ণিত সহায়তা প্রদানকারী সংস্থা বা কর্তৃপক্ষের কাজে বাধা প্রদানের শাস্তি

বলবৎ

ধারা ১৯

19. অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং ধারা ১৪ এ বর্ণিত সহায়তা প্রদানকারী সংস্থা বা কর্তৃপক্ষের কাজে বাধা প্রদানের শাস্তি যদি কোন ব্যক্তি অধিদপ্তরের কোন কর্মকর্তা বা কর্মচারী এবং ধারা ১৪ তে বর্ণিত সহায়তা প্রদানকারী সংস্থা, প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষকে তাহার বা, ক্ষেত্রমত, উহার কার্য-সম্পাদনে ইচ্ছাপূর্বক বাধা প্রদান করেন বা অপারেশনাল কাজে ব্যবহৃত সাজ-সরঞ্জাম বা গাড়ী, এ্যাম্বুলেন্স, ইত্যাদি ভাংচুর করেন, তাহা হইলে তিনি অন্যুন ১ (এক) বত্সর এবং অনূর্ধ্ব ৭ (সাত) বত্সরের কারাদণ্ড এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন৷

End of ধারা ১৯.

সূচিপত্র দেখুন: অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন, ২০০৩