অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন, ২০০৩
ধারা ২১দাহ্যবস্তু সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, বাছাইকরণ, সংকোচন, ইত্যাদির শাস্তি
বলবৎ
ধারা ২১
21. দাহ্যবস্তু সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, বাছাইকরণ, সংকোচন, ইত্যাদির শাস্তি যদি কোন ব্যক্তি এই আইন বা নির্ধারিত বিধান লংঘন করিয়া কোন ভবন বা স্থানে দাহ্যবস্তু সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, সংকোচন বা বাছাই করেন, তাহা হইলে তিনি অন্যুন ২ (দুই) বত্সরের কারাদণ্ড এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন এবং উক্ত দাহ্যবস্তু সরকার বরাবরে বাজেয়াপ্ত যোগ্য হইবে৷