অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন, ২০০৩
ধারা ২৭প্রতিবেদন
বলবৎ
ধারা ২৭
27. প্রতিবেদন (১) প্রতি বত্সর ৩১শে আগস্ট এর মধ্যে মহাপরিচালক তদ্কর্তৃক পূর্ববর্তী বত্সরের সম্পাদিত কার্যাবলীর খতিয়ান সম্বলিত একটি প্রতিবেদন সরকারের নিকট পেশ করিবেন৷ (২) সরকার, প্রয়োজনবোধে, মহাপরিচালকের নিকট হইতে যে কোন সময়ে অধিদপ্তরের যে কোন বিষয়ের উপর প্রতিবেদন এবং বিবরণী আহ্বান করিতে পারিবে এবং মহাপরিচালক উহা সরকারের নিকট সরবরাহ করিতে বাধ্য থাকিবে৷