Skip to content

অর্থ ঋণ আদালত আইন, ২০০৩

ধারা ৪৩সুপ্রীম কোর্টের আপীল বিভাগে আপীল

বলবৎ৭ম পরিচ্ছেদ আপীল ও রিভিশন

৭ম পরিচ্ছেদ আপীল ও রিভিশন

ধারা ৪৩

43. সুপ্রীম কোর্টের আপীল বিভাগে আপীল এই আইনের অধীনে হাইকোর্ট বিভাগ কর্তৃক আপীল বা রিভিশনে প্রদত্ত কোন রায়, ডিক্রী বা আদেশের বিরুদ্ধে আপীল বিভাগে আপীল দায়েরের জন্য ঋণ গ্রহীতা-বিবাদীকে আপীল বিভাগ অনুমতি প্রদান করার ক্ষেত্রে, সংগত মনে করিলে, ৪২(১) ধারার অনুরূপ পদ্ধতিতে ডিক্রীকৃত টাকার অপরিশোধিত অবশিষ্টাংশের যে কোন পরিমাণ টাকা নগদ বাদী-আর্থিক প্রতিষ্ঠানে অথবা জামানতস্বরূপ ডিক্রী প্রদানকারী আদালতে জমাদান করার আদেশ প্রদান করিতে পারিবে৷

End of ধারা ৪৩.

সূচিপত্র দেখুন: অর্থ ঋণ আদালত আইন, ২০০৩