Skip to content

অর্থ ঋণ আদালত আইন, ২০০৩

ধারা ৪৪কআপীল বা রিভিশনের পর্যায়ে মধ্যস্থতা

বলবৎ৭ম পরিচ্ছেদ আপীল ও রিভিশন

৭ম পরিচ্ছেদ আপীল ও রিভিশন

ধারা ৪৪ক

44ক. আপীল বা রিভিশনের পর্যায়ে মধ্যস্থতা [(১) ৭ম পরিচ্ছেদের অধীন আপীল বা রিভিশন কার্যক্রম অব্যাহত থাকার যে কোন পর্যায়ে পক্ষগণ মধ্যস্থতার মাধ্যমে আপীল বা রিভিশন মামলার বিষয়বস্তু নিষ্পত্তি করিয়া আদালতকে অবহিত করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন মধ্যস্থতার ক্ষেত্রে ধারা ২২ এর উপ-ধারা (২), (৩) ও (৪) এর বিধান অনুসরণ করিতে হইবে। (৩) আদালত উপ-ধারা (১) এর অধীন অবহিত হইলে এবং নিষ্পত্তির বিষয়ে সন্তুষ্ট হইলে, উক্ত আপীল বা রিভিশন মামলা চূড়ান্তভাবে নিষ্পত্তি করিয়া আদেশ প্রদান করিবে।]

  1. 36. ধারা ৪৪ক অর্থ ঋণ আদালত (সংশোধন) আইন, ২০১০ (২০১০ সনের ১৬ নং আইন) এর ১৫ ধারাবলে সন্নিবেশিত।

End of ধারা ৪৪ক.

সূচিপত্র দেখুন: অর্থ ঋণ আদালত আইন, ২০০৩