Skip to content

বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন আইন, ২০০৩

ধারা ৩৬জরুরি বিধান

বলবৎঅধ্যায়-৮ আদেশ প্রদান ও সিদ্ধান্ত বাস্তবায়নে কমিশনের ক্ষমতা

অধ্যায়-৮ আদেশ প্রদান ও সিদ্ধান্ত বাস্তবায়নে কমিশনের ক্ষমতা

ধারা ৩৬

36. জরুরি বিধান এই আইনের উদ্দেশ্য এবং ভোক্তার নিকট এনার্জি সেবা অব্যাহত রাখিবার প্রয়োজনীয়তা বিবেচনাক্রমে কমিশন, সরকারের অনুমোদন সাপেক্ষে, লাইসেন্সীর কোন আন্ডারটেকিং, উহার সম্পদ, স্বার্থ ও অধিকারসহ, এর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের দায়িত্ব, তদন্ত সমাপ্ত না হওয়া এবং অন্তর্বর্তীকালীন বা চূড়ান্ত আদেশ না দেওয়া পর্যন্ত এই আইনের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা রক্ষার্থে এবং ভোক্তাদের নিকট নিরাপদ ও নিরবিচ্ছিন্ন এনার্জি সরবরাহের স্বার্থে অন্য কোন ব্যক্তি বা কর্তৃপক্ষের নিকট ন্যস্ত করিবার জন্য কমিশন লাইসেন্সীকে নির্দেশ দেওয়ার অধিকারী হইবে এবং এইরূপ নির্দেশের বিরুদ্ধে কোন প্রশ্ন উত্থাপন করা যাইবে না; তবে এইরূপ আদেশ প্রদানের পূর্বে এই আইনের বিধান অনুসারে কমিশন লাইসেন্সীকে শুনানীর সুযোগ প্রদান করিবে৷

End of ধারা ৩৬.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন আইন, ২০০৩