বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন আইন, ২০০৩
ধারা ৩৯তথ্য প্রকাশে বাধা-নিষেধ
অধ্যায়-৯ তথ্য প্রবাহ
ধারা ৩৯
39. তথ্য প্রকাশে বাধা-নিষেধ (১) কোন বিশেষ ব্যবসা বা ব্যক্তি সম্পর্কে এই আইনের অধীন সংগৃহীত কোন গোপন তথ্য, এই আইনের বিধান সাপেক্ষে এবং সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতি ব্যতিরেকে, ব্যবসা চলাকালীন সময়ে কমিশন প্রকাশ করিবে না৷ (২) উপ-ধারা (১) এর অধীন বাধা-নিষেধ নিম্নোক্ত তথ্যাদির ক্ষেত্রে প্রযোজ্য হইবে না, যথা:- (ক) ট্যারিফ নির্ধারণসহ এই আইনের অধীন কমিশনের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদন সংক্রান্ত; (খ) এই আইনের অধীন সরকারের দায়িত্ব সম্পাদনে সহায়তাকরণ সম্পর্কিত তথ্য; (গ) এই আইনের অধীন মহা-হিসাব নিরীক্ষকের দায়িত্ব সম্পাদনে সহায়ক কোন তথ্য; (ঘ) কোন ফৌজদারী অপরাধের তদন্ত বা কোন ফৌজদারী কার্যধারা সম্পর্কিত তথ্য; (ঙ) দেউলিয়া বিষয়ক আইন, ১৯৯৭ (১৯৯৭ সনের ১০ নং আইন) এর অধীন ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তিকে তাহার দায়িত্ব পালনের উদ্দেশ্যে সরবরাহকৃত তথ্য; এবং (চ) এই আইন বা অন্য কোন আইনের অধীন দায়েরকৃত কোন দেওয়ানী কার্যধারার সহিত সরাসরি সম্পর্কিত কোন তথ্য৷