Skip to content

বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন আইন, ২০০৩

ধারা ৪৩আদেশ লঙ্ঘনের জন্য জরিমানা ও শাস্তি

বলবৎঅধ্যায়-১১ অপরাধ ও শাস্তি

অধ্যায়-১১ অপরাধ ও শাস্তি

ধারা ৪৩

43. আদেশ লঙ্ঘনের জন্য জরিমানা ও শাস্তি যদি কোন লাইসেন্সী বা অন্য কোন ব্যক্তি, যুক্তিসংগত কারণ ব্যতীত, এই আইনের অধীন প্রদত্ত কমিশনের কোন আদেশ বা নির্দেশ পালন করিতে অস্বীকার করেন বা ব্যর্থ হন, তাহা হইলে- (ক) কমিশন উক্ত ব্যক্তির উপর প্রবিধান দ্বারা নির্ধারিত পরিমাণ অর্থ প্রশাসনিক জরিমানা হিসাবে আরোপ করিতে পারিবে এবং এইরূপ জরিমানা সরকারী পাওনা হিসাবে আদায়যোগ্য হইবে; বা (খ) ইহা অপরাধ হিসাবে গণ্য হইবে এবং উক্ত অপরাধের জন্য উক্ত ব্যক্তি অনধিক ৩ (তিন) মাসের কারাদণ্ড বা অন্যুন ২,০০০ (দুই হাজার) টাকার অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হইবেন এবং অপরাধ অব্যাহত থাকার ক্ষেত্রে প্রতি দিনের জন্য অনধিক ৫০০ (পাঁচশত) টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন৷

End of ধারা ৪৩.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন আইন, ২০০৩