Skip to content

বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন আইন, ২০০৩

ধারা ৫৪ভোক্তাদের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি

বলবৎঅধ্যায়-১২ ভোক্তাদের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি

অধ্যায়-১২ ভোক্তাদের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি

ধারা ৫৪

54. ভোক্তাদের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি (১) এই আইনের অধীন এনার্জি, সেবা বা তত্সংশ্লিষ্ট বিষয়ে ভোক্তাদের অসুবিধা বা অভিযোগ সম্পর্কে অবহিত হইবার জন্য প্রত্যেক লাইসেন্সী প্রয়োজনীয় সংখ্যক অভিযোগ কেন্দ্রের ব্যবস্থা করিবে এবং এই সব কেন্দ্রের অবস্থান ও উহার সহিত যোগাযোগ সম্পর্কিত তথ্যাদিসহ সময় সময় বিজ্ঞপ্তি প্রচার করিবেন৷ (২) যে কোন ভোক্তা তাহার অসুবিধা বা অভিযোগ উক্ত কেন্দ্রে টেলিফোনের মাধ্যমে বা লিখিতভাবে পেশ করিতে পারিবেন৷ (৩) ভোক্তার নিকট হইতে প্রাপ্ত সকল অভিযোগ এবং উহা নিষ্পত্তি সংক্রান্ত তথ্য উক্ত কেন্দ্রে একটি রেজিিস্ট্রতে লিপিবদ্ধ করিতে হইবে৷ (৪) ভোক্তার অসুবিধা সংক্রান্ত কোন তথ্য বা অভিযোগ প্রাপ্তির পর লাইসেন্সী উহা ৭ (সাত) দিনের মধ্যে নিষ্পত্তি করিবে এবং এই ব্যাপারে কমিশন কর্তৃক প্রণীত কার্যপদ্ধতি (code of practice) অনুসরণ করিবে৷ (৫) কোন ভোক্তা তাহার অসুবিধা বা অভিযোগ সম্পর্কে লাইসেন্সীকে অবহিত করা সত্ত্বেও উহা যথাসময়ে এবং যথাযথভাবে নিষ্পত্তি না করা হইলে উক্ত ভোক্তা কমিশনের নিকট লিখিতভাবে বিষয়টি সম্পর্কে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করিতে পারিবেন৷ (৬) এইরূপ আবেদন প্রাপ্তির অনধিক ৭ (সাত) দিনের মধ্যে কমিশন প্রয়োজনীয় আদেশ প্রদান করিবে৷

End of ধারা ৫৪.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন আইন, ২০০৩