Skip to content

বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন আইন, ২০০৩

ধারা ৬৬ক্রান্তিকালীন লাইসেন্স প্রদান সম্পর্কিত বিধান

বলবৎঅধ্যায়-১৪ ক্রান্তিকালীন বিধান

অধ্যায়-১৪ ক্রান্তিকালীন বিধান

ধারা ৬৬

66. ক্রান্তিকালীন লাইসেন্স প্রদান সম্পর্কিত বিধান (১) এই আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইন প্রবর্তন হইবার তারিখ হইতে তিন মাসের মধ্যে সরকার কোন ব্যক্তিকে বিদ্যুত্ উত্পাদন, এনার্জি সঞ্চালন, সরবরাহ ও বিতরণের জন্য, এই আইনের বিধানাবলীর সহিত সামঞ্জস্যপূর্ণ শর্তাবলী সাপেক্ষে কিংবা নিম্নের শত অনুসারে, অনধিক বার মাসমেয়াদী সাময়িক লাইসেন্স প্রদান করিতে পারিবে, যথা:- (ক) সরকার কর্তৃক প্রদত্ত প্রত্যেকটি সাময়িক লাইসেন্স তাত্ক্ষণিকভাবে কমিশনের বরাবরে পেশ করা হইবে, যাহা এই আইনের অধীন কমিশন কর্তৃক লাইসেন্স প্রদানের জন্য আবেদন পত্র হিসাবে বিবেচিত হইবে; (খ) এই ধারার অধীন প্রদত্ত প্রত্যেক সাময়িক লাইসেন্সের বৈধতা কমিশন কর্তৃক এতদুদ্দেশ্যে দফা (ক) এ উল্লিখিত আবেদনপত্রে নির্ধারিত তারিখ হইতে বিলুপ্ত হইবে৷ (২) এই আইনের অধীন কমিশন কর্তৃক প্রদত্ত কোন লাইসেন্সীর যে ক্ষমতা, অধিকার এবং কর্তৃত্ব থাকে সরকার কর্তৃক প্রদত্ত সাময়িক লাইসেন্সীর সেই একই ক্ষমতা, অধিকার ও কর্তৃত্ব থাকিবে৷ (৩) এই ধারার অধীন প্রদত্ত কোন সাময়িক লাইসেন্সী কমিশন কর্তৃক প্রদত্ত লাইসেন্সীর মত একই ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে৷

End of ধারা ৬৬.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন আইন, ২০০৩