Skip to content

বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন আইন, ২০০৩

ধারা ৮চেয়ারম্যান ও সদস্যদের চাকুরীর মেয়াদ, পদত্যাগ, ইত্যাদি

বলবৎঅধ্যায়-২ কমিশন প্রতিষ্ঠা

অধ্যায়-২ কমিশন প্রতিষ্ঠা

ধারা ৮

8. চেয়ারম্যান ও সদস্যদের চাকুরীর মেয়াদ, পদত্যাগ, ইত্যাদি (১) চেয়ারম্যান ও সদস্যগণ কার্যভার গ্রহণের তারিখ হইতে ৩ (তিন) বত্সর মেয়াদে স্বীয় পদে অধিষ্ঠিত থাকিবেন এবং অনুরূপ একটি মাত্র মেয়াদের জন্য পুনঃনিয়োগের যোগ্য হইবেন: তবে শর্ত থাকে যে, কোন সদস্যের বিধি দ্বারা নির্ধারিত বয়স পূর্ণ হইলে সদস্য পদে নিযুক্ত হইবার বা উক্ত পদে বহাল থাকিবার যোগ্য হইবেন না৷ (২) উপ-ধারা (১) এর অধীন নির্ধারিত মেয়াদ শেষ হইবার পূর্বে চেয়ারম্যান বা অন্য কোন সদস্য যে কোন সময়, এক মাসের নোটিশ প্রদানপূর্বক, রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করিতে পারিবেন৷ (৩) চেয়ারম্যানের পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে চেয়ারম্যান তাঁহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে, নবনিযুক্ত চেয়ারম্যান শূন্য পদে যোগদান না করা পর্যন্ত কিংবা চেয়ারম্যান পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত, রাষ্ট্রপতি কর্তৃক এতদুদ্দেশ্যে নিযুক্ত কোন সদস্য চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করিবেন৷

End of ধারা ৮.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন আইন, ২০০৩