Skip to content

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড আইন, ২০০৪

ধারা ২সংজ্ঞা

বলবৎ

ধারা ২

2. সংজ্ঞা বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “আঞ্চলিক কমিটি” অর্থ ধারা ৮ এর অধীন গঠিত বোর্ডের আঞ্চলিক কমিটি; (খ) “কর্মচারী” অর্থ- (অ) প্রজাতন্ত্রের অসামরিক কর্মে নিয়োজিত কোন ব্যক্তি; (আ) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের [ ***]কর্মচারী; (ই) বাংলাদেশ সুপ্রীম কোর্টের [ ***]কর্মচারী; (ঈ) মহা হিসাব-নিরীক্ষা ও নিয়ন্ত্রকের কার্যালয়ের [ ***]কর্মচারী; (উ) বাংলাদেশ নির্বাচন কমিশনের [ ***]কর্মচারী; (ঊ) সরকারী কর্ম কমিশনের [ ***]কর্মচারী; (ঋ) বোর্ডের অধীন কর্মরত কোন [ ***]কর্মচারী; (এ) ধারা ১(৩) এর অধীন সরকার কর্তৃক ঘোষিত কর্মচারী এবং নিম্নলিখিত [ ***] কর্মচারীও উহার অন্তর্ভুক্ত হইবে, যথা:- (i) যিনি ফান্ডামেন্টাল রুলের সংজ্ঞা অনুসারে প্রেষণে বা বৈদেশিক চাকুরীতে অন্যত্র কর্মরত; (ii) যিনি বাংলাদেশের অভ্যন্তরে বা বাহিরে অধ্যয়নরত বা প্রশিক্ষণরত; (iii) যিনি ছুটিতে আছেন; অথবা (iv) যিনি সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন; (গ) “কল্যাণ তহবিল” অর্থ ধারা ১৪ এর অধীন গঠিত কর্মচারী কল্যাণ তহবিল; (ঘ) “চেয়ারম্যান” অর্থ বোর্ডের চেয়ারম্যান; (ঙ) “নির্ধারিত” অর্থ বিধি বা প্রবিধান দ্বারা নির্ধারিত; (চ) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (ছ) “পরিবার” অর্থ- (অ) কর্মচারী পুরুষ হইলে, তাঁহার স্ত্রী বা স্ত্রীগণ এবং কর্মচারী মহিলা হইলে, তাঁহার স্বামী; (আ) কর্মচারীর সহিত একত্রে বসবাসরত এবং তাঁহার উপর সম্পূর্ণ নির্ভরশীল সন্তান-সন্ততিগণ, পিতা, মাতা, দত্তক পুত্র (হিন্দু কর্মচারীদের ক্ষেত্রে), নাবালক ভাই এবং অবিবাহিতা, তালাক প্রাপ্তা বা বিধবা বোন; (জ) “বীমা তহবিল” অর্থ ধারা ১৯ এর অধীন গঠিত কর্মচারী যৌথ বীমা তহবিল; (ঝ) “বোর্ডের তহবিল” অর্থ ধারা ১২ এর অধীন গঠিত বোর্ডের তহবিল; (ঞ) “বোর্ড” অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড; (ট) “বিধিমালা” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (ঠ) “মহা-পরিচালক” অর্থ বোর্ডের মহা-পরিচালক; (ড) “সদস্য” অর্থ বোর্ডের কোন সদস্য৷

  1. 2. ‘‘কর্মকর্তা বা’’ শব্দগুলি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সংশোধন) আইন, ২০১৮ (২০১৮ সনের ৪৩ নং আইন) এর ৩ ধারাবলে বিলুপ্ত।
  2. 3. ‘‘কর্মকর্তা বা’’ শব্দগুলি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সংশোধন) আইন, ২০১৮ (২০১৮ সনের ৪৩ নং আইন) এর ৩ ধারাবলে বিলুপ্ত।
  3. 4. ‘‘কর্মকর্তা বা’’ শব্দগুলি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সংশোধন) আইন, ২০১৮ (২০১৮ সনের ৪৩ নং আইন) এর ৩ ধারাবলে বিলুপ্ত।
  4. 5. ‘‘কর্মকর্তা বা’’ শব্দগুলি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সংশোধন) আইন, ২০১৮ (২০১৮ সনের ৪৩ নং আইন) এর ৩ ধারাবলে বিলুপ্ত।
  5. 6. ‘‘কর্মকর্তা বা’’ শব্দগুলি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সংশোধন) আইন, ২০১৮ (২০১৮ সনের ৪৩ নং আইন) এর ৩ ধারাবলে বিলুপ্ত।
  6. 7. ‘‘কর্মকর্তা বা’’ শব্দগুলি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সংশোধন) আইন, ২০১৮ (২০১৮ সনের ৪৩ নং আইন) এর ৩ ধারাবলে বিলুপ্ত।
  7. 8. ‘‘কর্মকর্তা বা’’ শব্দগুলি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সংশোধন) আইন, ২০১৮ (২০১৮ সনের ৪৩ নং আইন) এর ৩ ধারাবলে বিলুপ্ত।

End of ধারা ২.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড আইন, ২০০৪