Skip to content

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪

ধারা ২০[ অনুসন্ধান বা তদন্তের ক্ষমতা]

বলবৎ

ধারা ২০

20. [ অনুসন্ধান বা তদন্তের ক্ষমতা] (১) ফৌজদারী কার্যবিধিতে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন ও উহার তফসিলে বর্ণিত অপরাধসমূহ কেবলমাত্র কমিশন কর্তৃক [অনুসন্ধানযোগ্য বা তদন্তযোগ্য] হইবে৷ (২) উপ-ধারা (১) এ উল্লিখিত অপরাধসমূহ [অনুসন্ধান বা তদন্তের] জন্য কমিশন, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, উহার অধঃস্তন কোন কর্মকর্তাকে ক্ষমতা প্রদান করিতে পারিবে৷ (৩) উপ-ধারা (২) এর অধীন ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার, অপরাধ [অনুসন্ধান বা তদন্তের] বিষয়ে, থানার ভারপ্রাপ্ত একজন কর্মকর্তার ক্ষমতা থাকিবে৷ (৪) উপ-ধারা (২) ও (৩) এর বিধান সত্ত্বেও, কমিশনারগণেরও এই আইনের অধীন অপরাধ [অনুসন্ধান বা তদন্তের] ক্ষমতা থাকিবে৷

  1. 14. “অনুসন্ধান বা তদন্তের” শব্দগুলি “তদন্তের” শব্দের পরিবর্তে দুর্নীতি দমন কমিশন (সংশোধন) আইন, ২০১৬ (২০১৬ সনের ২৫ নং আইন) এর ৩(গ) ধারাবলে প্রতিস্থাপিত।
  2. 15. “অনুসন্ধান বা তদন্তের” শব্দগুলি “তদন্তের” শব্দের পরিবর্তে দুর্নীতি দমন কমিশন (সংশোধন) আইন, ২০১৬ (২০১৬ সনের ২৫ নং আইন) এর ৩(গ) ধারাবলে প্রতিস্থাপিত।
  3. 16. “অনুসন্ধান বা তদন্তের” শব্দগুলি “তদন্তের” শব্দের পরিবর্তে দুর্নীতি দমন কমিশন (সংশোধন) আইন, ২০১৬ (২০১৬ সনের ২৫ নং আইন) এর ৩(গ) ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ২০. Not in the index for this Act: তফসিল (১); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪