Skip to content

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪

ধারা ৩২মামলা দায়েরের ক্ষেত্রে অনুমোদন, ইত্যাদি

বলবৎ

ধারা ৩২

32. মামলা দায়েরের ক্ষেত্রে অনুমোদন, ইত্যাদি [(১) ফৌজদারী কার্যবিধি বা আপাততঃ বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, নির্ধারিত পদ্ধতিতে কমিশনের অনুমোদন (Sanction) ব্যতিরেকে কোন আদালত এই আইনের অধীন কোন অপরাধ বিচারার্থ আমলে (Cognizance) গ্রহণ করিবে না। (২) এই আইনের অধীন মামলা দায়েরের ক্ষেত্রে কমিশন এবং প্রযোজ্য ক্ষেত্রে, সরকার ও কমিশন কর্তৃক প্রদত্ত অনুমোদনপত্রের কপি মামলা দায়েরের সময় আদালতে দাখিল করিতে হইবে।] [মামলা দায়েরের ক্ষেত্রে ফৌজদারী কার্যবিধির ধারা ১৯৭ এর প্রয়োগ] [ধারা ৩২ এর বিধান সাপেক্ষে, এই আইনের অধীন জজ, ম্যাজিস্ট্রেট বা সরকারি কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়েরের ক্ষেত্রে ফৌজদারী কার্যবিধির ধারা ১৯৭ এর বিধান আবশ্যিকভাবে প্রতিপালন করিতে হইবে।]

  1. 25. ধারা ৩২ দুর্নীতি দমন কমিশন (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৬০ নং আইন) এর ১২ ধারাবলে প্রতিস্থাপিত।
  2. 26. ধারা ৩২ক দুর্নীতি দমন কমিশন (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৬০ নং আইন) এর ১৩ ধারাবলে সন্নিবেশিত।

End of ধারা ৩২. Not in the index for this Act: তফসিল (১); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪