Skip to content

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪

ধারা ৬কমিশনারগণের নিয়োগ ও মেয়াদ

বলবৎ

ধারা ৬

6. কমিশনারগণের নিয়োগ ও মেয়াদ (১) কমিশনারগণ রাষ্ট্রপতি কর্তৃক ধারা ৭ অনুসারে গঠিত বাছাই কমিটির সুপারিশক্রমে নিয়োগপ্রাপ্ত হইবেন৷ (২) কমিশনারগণ পূর্ণকালীন সময়ের জন্য স্ব-স্ব পদে কর্মরত থাকিবেন৷ (৩) কমিশনারগণ, ধারা ১০ এর বিধান সাপেক্ষে, তাঁহাদের [যোগদানের তারিখ হইতে পাঁচ বৎসর] মেয়াদের জন্য স্ব-স্ব পদে অধিষ্ঠিত থাকিবেন৷ (৪) উক্ত মেয়াদ অতিবাহিত হইবার পর কমিশনারগণ পুনঃ নিয়োগের যোগ্য হইবেন না৷

  1. 6. “যোগদানের তারিখ হইতে পাঁচ বৎসর” শব্দগুলি “নিয়োগের তারিখ হইতে চার বৎসর” শব্দগুলির পরিবর্তে দুর্নীতি দমন কমিশন (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৬০ নং আইন) এর ৫ ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ৬. Not in the index for this Act: তফসিল (১); Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪