বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউট আইন, ২০০৪
ধারা ১৫তহবিল
বলবৎ
ধারা ১৫
15. তহবিল বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউট তহবিল নামে ইন্সটিটিউটের একটি তহবিল থাকিবে, এবং উক্ত তহবিলে নিম্নরূপ উত্স হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, যথা:- (ক) ইন্সটিটিউটের নিজস্ব আয়; (খ) সরকারের অনুদান; (গ) পেট্রোবাংলা কর্তৃক প্রডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট ফান্ড বা অন্য কোন উত্স হইতে প্রাপ্ত অনুদান; (ঘ) সরকার কর্তৃক প্রদত্ত ঋণ; এবং (ঙ) বিভিন্ন দেশীয় সংস্থা, ফাউন্ডেশন এবং অন্যান্য দেশীয় সূত্র হইতে সরকারের মাধ্যমে প্রাপ্ত অনুদান৷