Skip to content

বিরোধ মীমাংসা (পৌর এলাকা) বোর্ড আইন, ২০০৪

ধারা ১৭সরকারী কর্মচারী বা পর্দানশীল মহিলার পক্ষে প্রতিনিধিত্ব

বলবৎ

ধারা ১৭

17. সরকারী কর্মচারী বা পর্দানশীল মহিলার পক্ষে প্রতিনিধিত্ব (১) বোর্ডের সম্মুখে উপস্থিত হইতে হইবে এমন কোন সরকারী কর্মচারী যদি এই মর্মে আপত্তি উত্থাপন করেন যে, তাহার ব্যক্তিগত উপস্থিতির ফলে সরকারী দায়িত্ব পালন ক্ষতিগ্রস্ত হইবে, তাহা হইলে বোর্ড তাহার নিকট হইতে যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত কোন প্রতিনিধকে তাহার পক্ষে বোর্ডের সম্মুখে হাজির হইবার জন্য অনুমতি প্রদান করিতে পারিবে৷ (২) বোর্ডের সম্মুখে উপস্থিত হইতে হইবে এমন কোন পর্দানশীল মহিলা আদালতে উপস্থিত হইয়া সাক্ষ্য প্রদান করিতে অস্বীকার করিলে বোর্ড তাহার নিকট হইতে যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত কোন প্রতিনিধকে তাহার পক্ষে বোর্ডের সম্মুখে হাজির হইবার জন্য অনুমতি প্রদান করিতে পারিবে৷ (৩) উপ-ধারা (১) বা (২) এর অধীন নিযুক্ত কোন প্রতিনিধি কোন পারিশ্রমিক গ্রহণ করিতে পারিবে না৷ (৪) কোন সরকারী কর্মচারীর বিরুদ্ধে এই আইনের অধীন কোন মামলা দায়ের করা হইলে, তিনি যদি এই মর্মে আপত্তি উত্থাপন করেন যে, কথিত অপরাধ তাহার সরকারী দায়িত্ব পালনকালে বা দায়িত্ব পালনরত অবস্থায় সংঘটিত হইয়াছে, তাহা হইলে উক্ত অপরাধ বিচারের জন্য তাহার নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমোদনের জন্য প্রয়োজন হইবে৷

End of ধারা ১৭.

সূচিপত্র দেখুন: বিরোধ মীমাংসা (পৌর এলাকা) বোর্ড আইন, ২০০৪