Skip to content

বিরোধ মীমাংসা (পৌর এলাকা) বোর্ড আইন, ২০০৪

ধারা ২সংজ্ঞা

বলবৎ

ধারা ২

2. সংজ্ঞা (১) বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “আমলযোগ্য অপরাধ” অর্থ ফৌজদারী কার্যবিধির ধারা ৪-এ সংজ্ঞায়িত কোন আমলযোগ্য অপরাধ; (খ) “ডিক্রি” অর্থ দেওয়ানী কার্যবিধির ধারা ২-এ সংজ্ঞায়িত ডিক্রি; (গ) “তফসিল” অর্থ এই আইনের তফসিল; (ঘ) “দণ্ড বিধি” অর্থ Penal Code (XLV of 1860); (ঙ) “দেওয়ানী কার্যবিধি” অর্থ Code of Civil Procedure, 1908 (XLV of 1908); (চ) “নির্ধারিত” অর্থ বিধি দ্বারা নির্ধারিত; (ছ) “পক্ষ” অর্থে এমন ব্যক্তিও অন্তর্ভুক্ত হইবে যাহার উপস্থিতি কোন মামলার যথাযথ নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় বলিয়া বিবেচিত হয় এবং যাহাকে বোর্ড উক্ত মামলায় পক্ষভুক্ত করে; (জ) “পৌরসভা” অর্থ পৌরসভা অধ্যাদেশের অধীন গঠিত পৌরসভা; (ঝ) “পৌরসভা অধ্যাদেশ” অর্থ Paurashava Ordinance, 1977 (XXVI of 1977); (ঞ) “ফৌজদারী কার্যবিধি” অর্থ Code of Criminal Procedure, 1898 (V of 1898); (ট) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (ঠ) “বিরোধ মীমাংসা বোর্ড” বা “বোর্ড” অর্থ এই আইনের অধীন প্রতিষ্ঠিত কোন বিরোধ মীমাংসা বোর্ড; (ড) “মামলা” অর্থে কোন বিরোধও অন্তর্ভুক্ত হইবে; (ঢ) “সভাপতি” অর্থ পৌরসভার চেয়ারম্যান বা তাহার অনুপস্থিতিতে ধারা ৭(২) অনুসারে বোর্ডে সভাপতিত্বকারী কোন ব্যক্তি; (ণ) “সদস্য” অর্থ ধারা ৭(১) এ উল্লিখিত বিরোধ মীমাংসা বোর্ডের সদস্য৷ (২) এই আইনে ব্যবহার করা হইয়াছে কিন্তু সংজ্ঞা দেওয়া হয় নাই এমন শব্দ বা অভিব্যক্তি পৌরসভা অধ্যাদেশে যে অর্থে ব্যবহৃত হইয়াছে সেই অর্থে ব্যবহৃত হইবে৷

End of ধারা ২.

সূচিপত্র দেখুন: বিরোধ মীমাংসা (পৌর এলাকা) বোর্ড আইন, ২০০৪